আপনার গল্পে লেখা মৌলিক বাংলা গান — বিয়ে, জন্মদিন বা ব্র্যান্ডের জন্য, শুধু অডিও

এই সার্ভিস সম্পর্কে
আপনার গল্প, নাম আর উপলক্ষ ধরে লেখা মৌলিক বাংলা গান — লিরিক, সুর, কণ্ঠ ও মিক্সসহ দুই থেকে চার মিনিটের পুরো গান, MP3 ও WAV-এ। বিয়ে, জন্মদিন বা ব্র্যান্ডের জন্য। বিয়ের ভিডিওতে যে গানটা বাজে, সেটা আরও হাজারটা বিয়ের ভিডিওতেও বাজে। প্রিয় মানুষের নামে একটা গান লেখানোর কথা অনেকেই ভাবেন, কিন্তু সুরকার, শিল্পী আর স্টুডিও মিলে হিসাবটা উপহারের মাপ ছাড়িয়ে যায়। আর ব্র্যান্ডের পেজে সেই স্টক মিউজিক, যেটা আরও দশটা পেজে বাজে আর মাঝেমধ্যে কপিরাইট ক্লেইমও ডেকে আনে। এখানে গানটা লেখা হয় আপনার গল্প থেকে, আর বানানো হয় AI দিয়ে — তাই দামটা উপহারের মাপে থাকে, আর গানটা অন্য কাউকে দেওয়া হয় না। ◆ কী করে দিই প্রথমে গল্পটা নিই — কার জন্য গান, কী উপলক্ষ, কোন নামগুলো থাকবে, কোন স্মৃতি বা লাইনটা থাকতেই হবে, আর মেজাজ: আবেগের, মজার, উৎসবের, না ভরসার। সেখান থেকে লিরিক লিখি — সহজ শব্দ, ছোট লাইন, কম যুক্তাক্ষর, যাতে গাইলে প্রতিটা শব্দ পরিষ্কার শোনা যায়। আপনি পড়ে ঠিক বললে তবেই সুরে যাই। একই লিরিকের কয়েকটা জেনারেশন বানিয়ে যেটায় কথা সবচেয়ে পরিষ্কার সেটা বাছি, তারপর মিক্স ও মাস্টার। পদ্ধতিটা সাব্বির আহমেদের বই “আমি যেভাবে AI চালাই”-এর ১৪ নম্বর অধ্যায়ে লেখা, বাংলা উচ্চারণ ঠিক রাখার কৌশলসহ। ◆ তিনটা প্যাকেজ বেসিক — এক স্টাইলে দুই থেকে আড়াই মিনিটের পুরো গান, দুটো টেক থেকে আপনি একটা নেন। স্ট্যান্ডার্ড — একই লিরিক তিন স্টাইলে শুনে একটা বাছেন, সেটা পলিশ হয়, সাথে ইনস্ট্রুমেন্টাল ভার্সন আর লিরিক শিট। প্রিমিয়াম — পুরুষ ও নারী কণ্ঠে ডুয়েট বা চার মিনিট পর্যন্ত গান, ভোকাল-মিউজিক আলাদা স্টেম, রিল-কাট আর রিংটোন-কাট। ◆ কাদের জন্য বিয়ে বা গায়ে হলুদে বর-কনের নামে গান; মা-বাবার বিবাহবার্ষিকী বা জন্মদিনের উপহার; সন্তানের প্রথম জন্মদিন; স্কুল-কলেজের পুনর্মিলনী বা বিদায়; আর যে প্রতিষ্ঠান লঞ্চ, বার্ষিক দিবস বা অফিসের অনুষ্ঠানে স্টক মিউজিকের বদলে নিজের একটা পুরো গান বাজাতে চায়। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার সুর আর কণ্ঠ AI-তে বানানো, কোনো শিল্পীর রেকর্ডিং নয়; আমরা সেটা লুকাই না, আর আপনি কোথাও প্রকাশ করলে AI দিয়ে বানানো বলে জানানোই ঠিক। পরিচিত শিল্পীর গলা বা চালু গানের সুর নকল করি না, অনুরোধ করলেও না। বাংলা উচ্চারণ প্রথম টেকে সবসময় ঠিক আসে না; দু-এক জায়গায় আধো শোনালে রিভিশনে ধরি। আর এটা শুধু অডিও: চেহারাসহ মিউজিক ভিডিও চাইলে “প্রিয় মানুষের চেহারা নিয়ে AI মিউজিক ভিডিও”, আর ৬০ সেকেন্ডের কম ব্র্যান্ড জিঙ্গেল চাইলে “বাংলা ব্র্যান্ড জিঙ্গেল” গিগটা দেখুন। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর চ্যাটে একটা ছোট ফর্ম পাঠাই — নাম, উপলক্ষ, গল্প, যে লাইন থাকতেই হবে, মেজাজ, আর স্টাইল বোঝার জন্য দু-একটা পছন্দের গানের নাম। লিরিক পাঠাই, আপনি ঠিক করেন, তারপর সুর। অর্ডার পেজের কাউন্টডাউন পেমেন্টের মুহূর্ত থেকে চলে, তবে ফর্ম বা লিরিকে আপনার সাড়া পেতে যতটা দেরি হয় সেটা হিসাবের বাইরে থাকে, চ্যাটে জানিয়ে দিই। অনুষ্ঠানের তারিখ থাকলে ফর্মে লিখে দিন।
সাধারণ জিজ্ঞাসা
আমাকে কী কী দিতে হবে?
অর্ডারের পর একটা ছোট ফর্ম পাঠাই, সেটা পূরণ করলেই হয়: গানটা কার জন্য, উপলক্ষ কী, যে নামগুলো গানে থাকবে, দু-তিন লাইনে গল্পটা (কীভাবে পরিচয়, কোন স্মৃতি, কী বলতে চান), মেজাজ (আবেগের, মজার, উৎসবের, ভরসার), আর দু-একটা পছন্দের গানের নাম — নকল করার জন্য নয়, ঘরানা বোঝার জন্য। কোনো লাইন হুবহু থাকতেই হলে আলাদা করে লিখুন, আর অচেনা বানানের নাম হলে উচ্চারণের একটা ভয়েস নোট দিন। গুছিয়ে লিখতে না পারলে পুরো গল্পটা ভয়েস মেসেজে বললেও চলে।
কত সময় লাগে, আর দিন গোনা শুরু কখন?
বেসিক ২ দিন, স্ট্যান্ডার্ড ৩ দিন, প্রিমিয়াম ৫ দিন। অর্ডার পেজের কাউন্টডাউন পেমেন্টের মুহূর্ত থেকে চলে, তবে কাজের একটা ধাপ আপনার হাতে: ফর্ম পূরণ আর লিরিক পড়ে সায় দেওয়া। সেখানে যতটা দেরি হয়, ডেলিভারিও ততটা পেছায়, আর সেটা আমরা চ্যাটে জানিয়ে দিই। অনুষ্ঠানের তারিখ কাছে হলে অর্ডারের সময় দ্রুত ডেলিভারি অপশনটা নিন, ফর্মে তারিখটা লিখুন, আর হাতে অন্তত একটা দিন রাখুন যাতে ভেন্যুর স্পিকারে একবার বাজিয়ে দেখা যায়।
রিভিশনে ঠিক কী কী বদলানো যায়?
লিরিক ধাপে শব্দ, লাইন, নাম বা মেজাজ বদলানো (দু-তিন দফা পর্যন্ত) রিভিশনে গোনা হয় না, কারণ তখনো সুর বসেনি। গান ডেলিভারির পর রিভিশন মানে: একই লিরিক ও স্টাইলে নতুন জেনারেশন, কোনো নাম বা শব্দের উচ্চারণ ঠিক করা, টেম্পো বা কণ্ঠের ধরন বদলানো। সুর বসার পর লিরিক পুরো বদলে ফেলা বা একদম অন্য স্টাইলে যাওয়া নতুন কাজ, রিভিশন নয় — সেজন্যই লিরিকটা আগে ঠিক করে নিই। বেসিকে ১টি, স্ট্যান্ডার্ডে ২টি, প্রিমিয়ামে ৩টি রিভিশন।
বাংলা উচ্চারণ কি ঠিক আসে?
প্রথম টেকে সবসময় না — এটা AI গানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা, আর আমাদের কাজের বড় অংশ এটা সামলানো। লিরিক লেখা হয় কম যুক্তাক্ষরে আর ছোট লাইনে যাতে সুর শব্দ গিলে না ফেলে, যে শব্দ AI ভেঙে ফেলে তার বানান উচ্চারণ-ঘেঁষা করে দেওয়া হয়, আর একই লিরিকের তিন-চারটা জেনারেশন থেকে যেটায় কথা সবচেয়ে পরিষ্কার সেটা বাছা হয়। তবু কোনো নাম বা শব্দ একটু আধো শোনালে রিভিশনে ধরি, তাই ফাইনাল শোনার সময় লিরিক হাতে রেখে শুনুন।
আমাদের ফি-র বাইরে কোনো খরচ আছে?
বিয়ে, জন্মদিন বা উপহারের গানে না — মিউজিক টুলের পেইড প্ল্যান আমাদের, খরচ প্যাকেজের ভেতরেই। আপনার খরচ শুধু যা আমরা করি না: Spotify-তে ছাড়তে চাইলে ডিস্ট্রিবিউটরের ফি, ফেসবুকে বুস্ট করলে বিজ্ঞাপন-খরচ, ভেন্যুর সাউন্ড। ব্র্যান্ডের কাজে AI গানের বাণিজ্যিক ব্যবহারের শর্ত প্ল্যানভেদে আলাদা, তাই আপনার ব্যবহার শুনে লিখে দিই আমাদের প্ল্যানে সেটা ঢাকে কি না; না ঢাকলে প্ল্যানটা আপনার নিজের নামে নিতে বলি, খরচ ফি-র বাইরে — ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও লাইসেন্স আপনার হাতে থাকে।
কাদের এটা নেওয়া উচিত না?
চার ক্ষেত্রে নেবেন না। এক, কোনো পরিচিত শিল্পীর কণ্ঠে বা তাঁর মতো গলায় গান চাইলে — সেটা করি না। দুই, চালু কোনো গানের সুরে নতুন কথা বসাতে চাইলে — সেটা মৌলিক নয়, কপিরাইটের ঝুঁকি। তিন, সত্যিকারের শিল্পীর স্টুডিও রেকর্ডিং চাইলে — এখানে কণ্ঠ AI-র, সেটা মেনে নিতে না পারলে এটা আপনার জিনিস নয়। চার, গানের সাথে চেহারাসহ ভিডিও বা ৬০ সেকেন্ডের ছোট জিঙ্গেল চাইলে — ওগুলোর আলাদা গিগ আছে, সেখানে কাজ আর দাম দুটোই সেই মাপে।
গানটা কার কণ্ঠে, আর AI বলে কি জানাতে হবে?
কণ্ঠ আর সুর AI-তে বানানো, কোনো মানুষের রেকর্ডিং নয়, কারও গলার নকলও নয়। ডেলিভারির সাথে সেটা লিখে দিই, আর আপনাকেও বলি: ইউটিউব, ফেসবুক বা যেকোনো প্ল্যাটফর্মে ছাড়লে AI দিয়ে বানানো বলে জানিয়ে দিন — অনেক প্ল্যাটফর্মের নিয়মেই এখন সেটা লাগে, আর শ্রোতা পরে জানলে ভরসা ভাঙে, আগে জানলে ভাঙে না। স্টেজে বা জন্মদিনের ঘরে কেউ জিজ্ঞেস করলে সত্যিটা বলাই ভালো; গানটা যে আপনার গল্পে লেখা, সেটাই আসল উপহার।
ফেসবুক-ইউটিউবে দিলে কপিরাইট ক্লেইম আসবে না তো? গানটা কি আমার?
সুর আর কথা মৌলিক, চালু কোনো গান থেকে নেওয়া নয়, তাই ক্লেইম আসার কারণ থাকার কথা নয়; তবু “কখনো আসবে না” এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না — এলে কবে, কোন লিরিকে বানানো তার রেকর্ড দিয়ে আপত্তি জানাতে সাহায্য করি। মালিকানা নিয়ে সৎ কথা: AI-তে বানানো গানের কপিরাইট আইন এখনো দেশে দেশে অস্পষ্ট, তাই “রেজিস্টার্ড, একচেটিয়া আপনার” বলতে পারি না। যা বলতে পারি: গানটা অন্য কাউকে বিক্রি করি না, আপনার নাম-গল্প আর কারও গানে ব্যবহার হয় না।
কোন ফরম্যাটে পাব, আর অনুষ্ঠানে বাজাব কীভাবে?
MP3 (যেকোনো ফোন, স্পিকার বা DJ-র ল্যাপটপে বাজে) আর WAV (ভিডিও এডিটিং বা বড় সাউন্ড সিস্টেমের জন্য) — দুটোই Google Drive লিংকে, সাথে লিরিক ফাইল। স্ট্যান্ডার্ড ও প্রিমিয়ামে ইনস্ট্রুমেন্টাল ভার্সন থাকে, যাতে চাইলে স্টেজে কেউ নিজে গাইতে পারেন। প্রিমিয়ামে স্টেম, রিল-কাট ও রিংটোন-কাট আলাদা ফাইলে। অনুষ্ঠানের আগে DJ বা সাউন্ডের লোককে WAV ফাইলটা আগেভাগে পাঠিয়ে একবার বাজিয়ে দেখতে বলুন — ভেন্যুর স্পিকার আমাদের হাতে নেই।
এই ধরনের আরও সার্ভিস

আপনার ইবুক থেকে বাংলা অডিওবুক — AI কণ্ঠে অধ্যায় ধরে ন্যারেশন, মানুষের কানে যাচাই করা

আপনার লেখা থেকে বাংলা AI পডকাস্ট এপিসোড — দুই হোস্টের আড্ডায়
