ডিজাইন ফাইনালের আগেইক্লায়েন্ট ঘরের ভেতরে ঘুরে দেখুক

এই ঘরটা আমাদের টিমের বানানো। ছবি নয়, নিজে ঘুরে দেখুন।
আপনার 3D ডিজাইন থেকে আমরা ঘরের ৩৬০ ট্যুর বানাই। ক্লায়েন্ট নিজের ফোনে ঘুরে দেখে, মেঝে আর রং বদলে দেখে। খালি ফ্ল্যাটে দাঁড়িয়ে আসল মাপে দেখার পাইলটও নিচ্ছি।
এই ঘরেই মেঝে বদলে দেখুন। আপনার ক্লায়েন্ট ঠিক এভাবেই অপশন বাছবে।
সমস্যাটা
রেন্ডার এক দিকের একটা ছবি। ক্যাবিনেট কতটা জায়গা নেবে, ফলস সিলিং কত নিচে নামবে, ওয়ার্ডরোবের দরজা খুললে খাটে লাগবে কি না। ছবিতে এসব বোঝা যায় না। ভেতরে ঢুকলে বোঝা যায়।
খালি ফ্ল্যাটে ডিজাইন, আসল মাপে
কিচেন আর ওয়ার্ডরোব ফোনে 3D-তে ঘুরিয়ে দেখুন, ফিনিশ বদলান, মাপ দেখুন। হেডসেটে খালি ঘরে দাঁড়িয়ে আসল মাপে দেখা যায়।
নমুনা ডিজাইনআপনার ডিজাইনও ক্লায়েন্ট ঠিক এভাবেই দেখবে।
ডেমো বুক করুনখালি ঘর থেকে ডিজাইন করা ঘর
মাঝের দাগটা টেনে দেখুন। দুটো ছবিই আমাদের টিমের রেন্ডার।

আগেপরেআপনার ক্লায়েন্টও কাজ শুরুর আগেই ফলটা দেখবে।
ডেমো বুক করুনআপনি যা পাবেন
এটার ডেমো এই পেজেই চলছে।
ঘরের ৩৬০ ট্যুর
ডিজাইন করা প্রতিটা ঘরে দাঁড়িয়ে চারপাশ দেখা। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া।
অপশন বদল
মেঝে, দেয়ালের রং, কাঠের ফিনিশ। ২-৩টা অপশন এক ট্যাপে।

ক্লায়েন্টের জন্য লিংক
WhatsApp-এ পাঠান। ক্লায়েন্ট বাসায় বসে পরিবারের সবাইকে নিয়ে দেখে।
পাইলট নিচ্ছি
এটা আমরা দিতে পারি, পাইলট হিসেবে শুরু করছি।
খালি ফ্ল্যাটে আসল মাপে
ফোনে 3D ডেমোটা এই পেজেই চলছে। Quest হেডসেট পরে খালি ঘরে দাঁড়িয়ে আসল মাপে দেখার অংশটা পাইলটে আছে, প্রথম ২টা ফার্মের সাথে।
মিটিংয়ে সবাই একসাথে
একজন হেডসেটে, বাকিরা টিভি বা ফোনে একই দৃশ্য দেখে। ডিজাইনার ট্যাব থেকে কন্ট্রোল করেন।
কেন কাজে লাগে
ক্লায়েন্ট বুঝে "হ্যাঁ" বলে।
মাপ আর জায়গাটা সে নিজের চোখে দেখে নেয়, কাজ শুরুর আগেই।
অপশন সামনে রেখে কথা হয়।
মার্বেল না কাঠ, হালকা না গাঢ়। ক্লায়েন্ট বদলে বদলে দেখে নিজেই বাছে।
আপনার ডিজাইনই দেখানো হয়।
আমরা নতুন করে ডিজাইন করি না। আপনার ফাইল ধরে বানাই।
হেডসেট না থাকলেও চলে।
ফোনের ট্যুরে কিছু কিনতে হয় না।
কাজ হয় ৩ স্টেপে
3D ফাইল দিন।
SketchUp বা 3ds Max-এর ফাইল হলে সবচেয়ে সহজ।
আমরা ট্যুর বানাই, অপশন বসাই।
আপনি দেখে ঠিক করেন।
ক্লায়েন্টকে লিংক পাঠান।
অথবা মিটিংয়ে নিজে দেখান।
একটাই লিংক, সব স্ক্রিনে
অ্যাপ নামাতে হয় না। WhatsApp-এ লিংক পাঠালেই খোলে।
- ফোন
- ট্যাব
- ল্যাপটপ বা টিভি
- VR হেডসেট

কাজটা আমাদের নিজের টিমের
ছবির এই বেডরুমটা আমাদের টিমের বানানো, কেনা ছবি নয়।
একটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার জন্য VR ট্রেনিং বানাচ্ছে এই টিম।
বিক্রি কত বাড়বে, সেই সংখ্যা আমরা বানিয়ে বলি না। পাইলটে মেপে দেখাই।
এখনই দেখুনপ্রশ্নোত্তর
আমরা তো রেন্ডার দিই-ই। এটা আলাদা কী?
রেন্ডার এক জায়গা থেকে এক দিকের ছবি। এখানে ক্লায়েন্ট ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশ দেখে, ঘর থেকে ঘরে যায়, অপশন বদলায়।
কোন সফটওয়্যারের ফাইল লাগবে?
SketchUp বা 3ds Max হলে সবচেয়ে সহজ। অন্য সফটওয়্যার হলে ফাইল দেখে জানাই।
হেডসেট কিনতে হবে?
ফোনের ট্যুরে লাগে না। খালি ফ্ল্যাটে আসল মাপে দেখাতে Quest হেডসেট লাগে। পাইলটে সেটা কীভাবে হবে, আমরা একসাথে ঠিক করি।
সব ফ্ল্যাটে হেডসেট চলে?
না। যে ঘরে সরাসরি রোদ ঢোকে বা জানালার কাচ এখনো বসেনি, সেখানে হেডসেট নয়। তখন ট্যাবে দেখাই।
দাম কত?
ঘরের সংখ্যা আর অপশন দেখে লিখিত কোটেশন দিই। আগে ডেমো দেখুন।
কত দিনে তৈরি হয়?
ঘরের সংখ্যার ওপর। ফাইল দেখে ডেডলাইনসহ লিখে দিই।
আমাদের ডিজাইন ফাইল কি গোপন থাকে?
আপনার ফাইল শুধু আপনার কাজেই লাগে। আমরা অন্য কাউকে দেখাই না।
ডেমো বুক করুন
ফর্মটা দিন। আমাদের টিম ফোন করে সময় ঠিক করবে। ডেমো দেখতে কোনো টাকা লাগে না।
