আপনার ইনবক্স কত টাকা হারাচ্ছে
মেসেজ আসে, কিন্তু উত্তর যেতে দেরি হয় — আর আগ্রহী মানুষটা ততক্ষণে অন্য কোথাও কিনে ফেলে। নিচের চারটা সংখ্যা দিলে দেখতে পাবেন এই দেরিটা মাসে কত টাকার।
গড়ে ৪ ঘণ্টা পরে উত্তর দিলে, ৫ মিনিটে উত্তর দেওয়ার তুলনায় আপনি হারাচ্ছেন —
অর্থাৎ যারা আগ্রহ দেখিয়েছিল, তাদের প্রায় ৬৬% শুধু দেরির কারণেই হাতছাড়া হচ্ছে। পণ্য বা দামের কোনো দোষ ছাড়াই।
সংখ্যাটা কীভাবে বেরোল
হিসাবটা একটা অনুমানের উপর দাঁড়িয়ে, আর সেটা লুকাচ্ছি না: দেরি যত বাড়ে, একজন আগ্রহী মানুষকে ফিরে পাওয়ার সম্ভাবনা তত কমে। আমরা ধরেছি ৫ মিনিটে উত্তর = ১০০%, ১ ঘণ্টায় ≈ ৫৫%, ৬ ঘণ্টায় ≈ ২৭%, ২৪ ঘণ্টায় ≈ ১২%।
এটা আপনার ব্যবসার মাপা তথ্য নয় — একটা মডেল। কিন্তু দিকটা নিয়ে বিতর্ক নেই: রাত ১১টার প্রশ্নের উত্তর সকাল ৯টায় গেলে মানুষটা ততক্ষণে অন্য কোথাও কিনে ফেলেছে।
নিজের আসল সংখ্যাটা বের করুন: Meta Business Suite → Inbox → গত ৩০ দিন। গুনুন কতজন মেসেজ দিয়েছে, তার কতজনকে ১০ মিনিটের মধ্যে উত্তর দিতে পেরেছেন, আর কতগুলো কথোপকথন আপনার উত্তরের পর নীরব হয়ে গেছে। শেষ সংখ্যাটাই আপনার আসল ক্ষতি।
দেরিটা কমানোর সবচেয়ে সস্তা উপায় হলো প্রথম উত্তরটা অটোমেট করা — দাম, ডেলিভারি, পেমেন্টের মতো একই প্রশ্নগুলোর উত্তর বট দিক, কঠিন প্রশ্ন এলে আপনার কাছে পাঠাক। আমরা পুরো সেটআপটা করে দিই।
চ্যাটবট সেটআপ দেখুন