NGO কনসেপ্ট নোট ও প্রজেক্ট প্রপোজাল লেখা — ডোনারের কল ধরে, আপনার আসল কাজের তথ্য দিয়ে

এই সার্ভিস সম্পর্কে
ডোনারের কল বা TOR আর আপনার সংস্থার আসল কাজের কাগজ পাঠান — ডোনারের ফরম্যাটে কনসেপ্ট নোট বা পূর্ণ প্রজেক্ট প্রপোজাল লিখে দিই, যেখানে একটা তথ্যও বানিয়ে লেখা নয়। ডোনারের কল আসে, ডেডলাইন দুই সপ্তাহ, আর প্রপোজালের দায়িত্ব পড়ে এমন একজনের ঘাড়ে যিনি একই সাথে দুটো প্রজেক্ট চালাচ্ছেন। পুরোনো প্রপোজাল থেকে কপি করে জোড়া দেওয়া হয়, লগফ্রেমের ইন্ডিকেটর উদ্দেশ্যের সাথে মেলে না, আর কলের কোন শর্তের উত্তর বাদ পড়ল সেটা মিলিয়ে দেখার সময় কেউ পায় না। মাঠের কাজ ভালো হলেও কাগজে সেটা না ফুটলে ডোনার দেখতে পায় না। এই সার্ভিস সেই কাগজের কাজ। ◆ কী করে দিই প্রথমে কল বা TOR ভেঙে শর্তের তালিকা বানাই: কী চাওয়া হয়েছে, মূল্যায়ন কীসের উপর, কোন অংশ বাধ্যতামূলক, পাতার সীমা কত। তারপর আপনার পাঠানো কাগজ থেকে AI খসড়া বানায়, আর একজন মানুষ প্রতিটা অনুচ্ছেদ সেই তালিকার সাথে মিলিয়ে এডিট করে। সমস্যা বিবরণের প্রতিটা সংখ্যার পাশে সূত্র থাকে। যেখানে আপনার তথ্য নেই, সেখানে ফাঁক ভরাই না — “[তথ্য দরকার]” লিখে তালিকা দিই। পদ্ধতিটা আমাদের নিজেদের কাজ থেকে আসা। “আমার এজেন্টিক এআই জার্নি” বইয়ের অধ্যায় ১৪-তে যে প্রপোজাল-ফ্যাক্টরির কথা আছে — TOR থেকে যোগ্যতা-বিশ্লেষণ, কমপ্লায়েন্স-চেকলিস্ট, মেথডোলজি, ওয়ার্কপ্ল্যান আর বাজেটের কাঠামো — সেটাই এখানে আপনার প্রজেক্টে চালাই। উন্নয়ন-কর্মীদের জন্য Learning Bangladesh-এর “AI For NGO Professionals” কোর্সও এই সূত্র-বাঁধা পদ্ধতিতেই বানানো। ◆ তিনটা প্যাকেজ কনসেপ্ট — ২–৪ পাতার কনসেপ্ট নোট, যখন ডোনার আগে ছোট আইডিয়া চায়। প্রপোজাল — ১৫ পাতা পর্যন্ত পূর্ণ প্রপোজাল, লগফ্রেম, M&E আর ওয়ার্কপ্ল্যানসহ। সাবমিশন-কিট — বড় কলের জন্য TOR বিশ্লেষণ, ২৫ পাতা পর্যন্ত প্রপোজাল, বাজেটের কাঠামো ও ন্যারেটিভ, টিম-অংশ, কাভার লেটার আর জমার চেকলিস্ট। এটা আসলে স্কোপ-করা পরামর্শ আর লেখা একসাথে: শুরুর কলে কোন অংশ, কত পাতা, কোন কাগজ থেকে — সেটা লিখে দুই পক্ষ মেনে নেওয়ার পরেই কাজ শুরু। ◆ কাদের জন্য ছোট ও মাঝারি NGO, CBO, সামাজিক উদ্যোগ, আর যে প্রজেক্ট ম্যানেজার বা ফান্ডরেইজার একা প্রপোজাল সামলান। নিজেরা শিখে লিখতে চাইলে সেটা “AI For NGO Professionals” কোর্স বা “কর্পোরেট AI ট্রেনিং” গিগের কাজ; একাডেমিক গবেষণার জন্য আছে “রিসার্চ পেপার” গিগ। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার ফান্ড পাবেন, এমন কথা কেউ দিতে পারে না; সিদ্ধান্ত ডোনারের। বানানো অভিজ্ঞতা, বেনিফিশিয়ারির বানানো সংখ্যা বা সম্মতি ছাড়া পার্টনারের নাম আমরা লিখি না — প্রপোজাল একটা চুক্তির প্রথম খসড়া, সেখানে যা লেখা হয় পরে তার জবাব দিতে হয়। বাজেটের সংখ্যা আপনার, আমরা কাঠামো আর যোগফল মেলাই। জমা দেন আপনি, সংস্থার নিজের অ্যাকাউন্ট থেকে। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর কল আর কাগজ পাঠান। প্রথম দিনেই শর্তের তালিকা আর কোন তথ্য বাকি তা জানাই। আউটলাইন আপনি অনুমোদন দিলে লেখা শুরু, ডেলিভারি Word ফাইলে — যাতে আপনার টিম ট্র্যাক-চেঞ্জে কমেন্ট দিতে পারে।
সাধারণ জিজ্ঞাসা
আমাকে কী কী দিতে হবে?
চারটা জিনিস: ডোনারের কল, TOR বা টেমপ্লেট; সংস্থার প্রোফাইল আর নিবন্ধনের তথ্য; আগের প্রজেক্টের রিপোর্ট বা সারাংশ, যেখান থেকে অভিজ্ঞতার অংশ লেখা হবে; আর সমস্যাটা নিয়ে যে ডেটা আপনার আছে — বেসলাইন সার্ভে, মাঠের নোট, সরকারি পরিসংখ্যানের লিংক। প্রপোজাল আর সাবমিশন-কিটে বাজেটের সীমা আর টিমের CV-ও লাগে। গুছিয়ে লেখা না থাকলে বাংলায় নোট বা ভয়েস মেমো পাঠালেই হয়, সেখান থেকে আমরা সাজিয়ে নিই।
কত সময় লাগে? ডোনারের ডেডলাইন কাছে হলে?
কনসেপ্ট ৩ দিন, প্রপোজাল ৫ দিন, সাবমিশন-কিট ৮ দিন — গোনা শুরু হয় কল আর আপনার কাগজ হাতে পাওয়ার পর থেকে, অর্ডারের মুহূর্ত থেকে নয়। তাড়া থাকলে দ্রুত ডেলিভারির অপশন আছে। তবু ডেডলাইনের অন্তত তিন দিন আগে হাতে পাওয়ার মতো করে অর্ডার করুন: আপনার টিমের পড়া, পরিচালকের সই আর পোর্টালে আপলোডেও সময় লাগে। ডেডলাইন যদি ডেলিভারির দিনের আগেই পড়ে, অর্ডারের আগে চ্যাটে বলুন — সম্ভব কি না সোজাসুজি জানাব।
রিভিশনে কী ধরা হয়, কী হয় না?
যে স্কোপে অর্ডার হয়েছে তার ভেতরের যেকোনো বদল রিভিশন: কোনো অংশে জোর বাড়ানো-কমানো, ভাষা বদলানো, অনুচ্ছেদ নতুন করে সাজানো, আপনার টিমের কমেন্ট বসানো, বা পরে পাওয়া তথ্য যোগ করা। কনসেপ্টে ১টি, প্রপোজালে ২টি, সাবমিশন-কিটে ৩টি রাউন্ড। রিভিশনে ধরা হয় না ডোনার বা কল বদলে ফেলা, প্রজেক্টের মূল আইডিয়া নতুন করে ঠিক করা, বা জমার পরে ডোনারের পাঠানো কমেন্ট — শেষেরটার জন্য আলাদা অ্যাড-অন আছে।
আপনাদের ফি-র বাইরে কী খরচ আছে?
লেখায় যে AI টুল ব্যবহার করি তার খরচ আমাদের ফি-র ভেতরে। বাইরে পড়ে: ডোনারের পোর্টালে নিবন্ধন বা আবেদন ফি থাকলে সেটা, কোনো পেইড ডেটা-রিপোর্ট কিনতে হলে সেটা, ডকুমেন্ট সত্যায়ন, আর হার্ড কপি ছাপা ও কুরিয়ার। পোর্টালের অ্যাকাউন্ট আর ফাইলগুলো আপনার সংস্থার নামে ও আপনার Drive-এ থাকে; আমরা আপনার হয়ে লগইন বা জমা দিই না। এটা ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও পরের প্রপোজালের সব কাঁচামাল আপনার হাতেই থাকে।
অভিজ্ঞতা, সংখ্যা বা পার্টনারের নাম কি আপনারা বানিয়ে লিখবেন?
না, আর এটাই এই গিগের সবচেয়ে কড়া নিয়ম। AI-র একটা স্বভাব হলো ফাঁক পেলেই ভরাট করা; প্রপোজালে সেই ফাঁক ভরাট মানে ডোনারের টেবিলে একটা মিথ্যা পাঠানো। তাই অভিজ্ঞতা আসে শুধু আপনার দেওয়া আসল প্রজেক্ট থেকে, বেনিফিশিয়ারির সংখ্যা আপনার রিপোর্ট থেকে, পার্টনারের নাম শুধু তাদের সম্মতি থাকলে। পরিসংখ্যানের সূত্র লিংকসহ থাকে; যাচাই করতে না পারলে “[তথ্য দরকার]” লিখে আপনাকে জানাই।
ফান্ড পাওয়ার নিশ্চয়তা দেন? পেলে কি কমিশন নেন?
নিশ্চয়তা দিই না, কারণ কেউ দিতে পারে না — সিদ্ধান্ত ডোনারের, আর সেটা নির্ভর করে আপনার সংস্থার রেকর্ড, সেই কলে কতজন আবেদন করল আর ডোনারের অগ্রাধিকারের উপর। আমরা নিয়ন্ত্রণ করি লেখা পরিষ্কার হওয়া, কলের কোনো শর্ত বাদ না পড়া, আর লগফ্রেম-বাজেট-ওয়ার্কপ্ল্যানের সংখ্যা একটার সাথে আরেকটা মেলা। ফি নির্দিষ্ট, ফান্ড পেলেও না পেলেও একই; অনুদানের টাকা থেকে কমিশন উন্নয়ন খাতে ভালো চোখে দেখা হয় না, আমরাও নিই না।
AI দিয়ে লেখা হলে সমস্যা হবে? আমাদের কাগজ কি নিরাপদ?
খসড়া AI বানায় আপনার কাগজ থেকে, তারপর একজন মানুষ প্রতিটা অনুচ্ছেদ কলের শর্তের সাথে মিলিয়ে এডিট করে; AI-র কাঁচা লেখা আপনার কাছে যায় না। কোনো কোনো ডোনার এখন AI ব্যবহারের ঘোষণা চায় — কলে এমন শর্ত থাকলে আমরা ধরিয়ে দিই, ঘোষণা দেওয়া আপনার সিদ্ধান্ত। আপনার কাগজ শুধু এই কাজে ব্যবহার হয়, কোনো মডেল ট্রেইন করতে নয়, আর ডেলিভারির ৩০ দিন পর আমাদের কাছ থেকে মুছে ফেলি। NDA লাগলে বলুন, সই করে দিই।
বাজেট কি আপনারা বানিয়ে দেবেন?
বাজেটের কাঠামো বানাই, সংখ্যা বানাই না। সাবমিশন-কিটে ডোনারের ক্যাটাগরি ধরে Excel-এ লাইন সাজাই, প্রতিটা কার্যক্রমের বিপরীতে খরচের লাইন আছে কি না আর যোগফল মিলছে কি না দেখি, আর বাজেট ন্যারেটিভে কোন খরচ কেন লাগবে তা লিখি। কিন্তু বেতন, ইউনিট কস্ট, ওভারহেডের হার আপনার সংস্থার সিদ্ধান্ত — সেগুলো আপনি দেন। কনসেপ্ট আর প্রপোজাল প্যাকেজে বিস্তারিত বাজেট থাকে না, শুধু মোট অঙ্কের সীমা উল্লেখ থাকে।
কাদের এটা নেওয়া উচিত নয়?
যাদের দেখানোর মতো আসল কাজ বা ডেটা এখনো নেই আর আশা করছেন প্রপোজালে সেটা তৈরি হয়ে যাবে — তাদের আগে একটা ছোট পাইলট দরকার, প্রপোজাল নয়। যাদের ডেডলাইন কালকেই। নিবন্ধন ছাড়া বা অন্যের নামে ফান্ড তুলতে চাইলে আমরা কাজটা নিই না। নিজেরা শিখে লিখতে চাইলে “AI For NGO Professionals” কোর্স বা “কর্পোরেট AI ট্রেনিং” গিগ ভালো হবে; একাডেমিক গবেষণার জন্য আছে “রিসার্চ পেপার” গিগ।
এই ধরনের আরও সার্ভিস
কর্পোরেটপ্রফেশনাল কোম্পানি প্রোফাইল বানিয়ে দেওয়া — কর্পোরেট ডিজাইনসহ
ATS ফ্রেন্ডলিপ্রফেশনাল সিভি / রেজ্যুমে তৈরি ও আপডেট — ATS ফ্রেন্ডলি ডিজাইন
একাডেমিক