ফেসবুক অ্যাডসের মাসিক রিপোর্ট — টাকা কোথায় কাজ করছে, কোথায় নষ্ট হচ্ছে, পরের মাসে কী বদলাবেন

About this service
আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের গত মাসের ডেটা পড়ে একটা পরিষ্কার রিপোর্ট — কোন অ্যাডে টাকা কাজ করছে, কোথায় নষ্ট হচ্ছে, আর পরের মাসে ঠিক কোন কোন জিনিস বদলাবেন। অ্যাড ম্যানেজার খুললে কলামের পর কলাম — CPM, CTR, ফ্রিকোয়েন্সি, প্রতি-ফলে খরচ। বেশিরভাগ উদ্যোক্তা দেখেন দুটো সংখ্যা: কত টাকা গেল আর কয়টা মেসেজ এল। মেসেজ আসে, বিক্রি আসে না, আর কেউ বলতে পারে না কোন অ্যাড টাকা খাচ্ছে আর কোনটা আসলে অর্ডার আনছে। তখন রাস্তা থাকে দুটো: আরেকবার বুস্ট, নয়তো বাজেট বাড়ানো। এই রিপোর্ট সেই অনুমানের জায়গায় আপনার নিজের অ্যাকাউন্টের সংখ্যা বসায়। ◆ কী করে দিই অ্যাড ম্যানেজার থেকে এক্সপোর্ট করা ফাইল নিই, বা শুধু পারফরম্যান্স দেখার অনুমতি। AI দিয়ে ট্রেন্ড আর প্যাটার্ন বের করি, তারপর একজন মানুষ প্রতিটা সংখ্যা মূল ডেটার সাথে মিলিয়ে দেখে। রিপোর্টে থাকে: কোন অ্যাড সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ করেছে, সম্ভাব্য কারণসহ; কোথায় টাকা যাচ্ছে কিন্তু ফল আসছে না; কোন অ্যাড একই মানুষকে এত বার দেখানো হয়েছে যে আর কাজ করছে না; আর নির্দিষ্ট করণীয় — “এই দুটো অ্যাড বন্ধ করুন” ধাঁচে, “এনগেজমেন্ট বাড়ান” ধাঁচে নয়। শেষে পার্টনার বা বসকে সরাসরি পাঠানোর মতো এক প্যারার সারাংশ। কাঠামোটা সাব্বির আহমেদের AI বইয়ের “ডেটা থেকে গল্প” প্রম্পট থেকে নেওয়া; কী খুঁজতে হবে তার তালিকা এসেছে লার্নিং বাংলাদেশের ফেসবুক অ্যাডস ওয়ার্কশপ থেকে, যেখানে উদ্যোক্তারা নিজের ক্যাম্পেইন স্ক্রিনে খুলে দেখান আর বারবার একই কয়েকটা ভুল ধরা পড়ে। ◆ তিনটা প্যাকেজ ৩০-দিন — একটা অ্যাকাউন্ট, ১০টা ক্যাম্পেইন পর্যন্ত; সেরা ও দুর্বল অ্যাড, বন্ধ করার তালিকা, ৩টা করণীয়। ৬০-দিন — এই মাস বনাম আগের মাস, প্রতিটা অ্যাড আলাদা, বয়স-এলাকা-প্লেসমেন্টের ভাগ, Meta-র দেখানো ফল বনাম আপনার আসল অর্ডার। ৯০-দিন — তিন মাসের ট্রেন্ড, দেখা থেকে অর্ডার পর্যন্ত কোন ধাপে মানুষ ঝরে যায়, Pixel ইভেন্টের চেক আর পরের মাসের টেস্ট-প্ল্যান। ◆ কাদের জন্য যারা প্রতি মাসে অ্যাডে টাকা দেন কিন্তু নিশ্চিত নন কোনটা কাজ করছে: এফ-কমার্স পেজ, কোর্স, কোচিং বা সার্ভিস ব্যবসা; নিজের অ্যাড নিজে চালান এমন উদ্যোক্তা; আর যে মালিক এজেন্সিকে দিয়ে অ্যাড চালান এবং পাশে একটা স্বাধীন হিসাব দেখতে চান। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার এটা রিপোর্ট, অ্যাড চালানো নয়। আমরা ক্যাম্পেইনে কিছু বদলাই না, বাজেট ছুঁই না, নতুন অ্যাড বানাই না — সুপারিশ লাগানোর সিদ্ধান্ত আর কাজ আপনার। তাই শুধু দেখার অনুমতি চাই, পাসওয়ার্ড কখনো না। রিপোর্ট বিক্রি বাড়ার গ্যারান্টি দেয় না, দেয় টাকা কোথায় যাচ্ছে তার পরিষ্কার ছবি। Meta নিজের হিসাবে যে বিক্রি দেখায়, সেটা আসল অর্ডারের সাথে প্রায় কখনো হুবহু মেলে না; ফারাকটা লুকাই না। আর ডেটা খুব কম হলে কারণ বানিয়ে লিখি না — লিখি “ডেটা যথেষ্ট নয়”। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর স্ক্রিনশটসহ দেখাই কীভাবে এক্সপোর্ট করবেন বা দেখার অনুমতি দেবেন, আর জেনে নিই অ্যাডের লক্ষ্য ও ঐ সময়ের আসল বিক্রি। নতুন ক্রিয়েটিভ লাগলে “AI দিয়ে প্রোডাক্ট ইমেজ ও অ্যাড ক্রিয়েটিভ”, প্রতিযোগীর অ্যাড দেখতে “কম্পিটিটর এক্স-রে রিপোর্ট” — দুটো আলাদা গিগ।


