ফ্ল্যাট তৈরির আগেইক্রেতা ভেতরে ঘুরে দেখুক

এই ঘরটা আমাদের টিমের বানানো। ছবি নয়, নিজে ঘুরে দেখুন।
আপনার ড্রয়িং থেকে আমরা ফ্ল্যাটের ৩৬০ ট্যুর বানাই। ক্রেতা নিজের ফোনে ঘরে ঘরে ঘোরে, ফিনিশ বদলে দেখে। লিংকটা WhatsApp-এ পাঠালেই হয়।
এটা একটা নমুনা ফ্ল্যাট। বসার ঘর থেকে বেডরুমে যান, মেঝে বদলে দেখুন।
সমস্যাটা
ক্রেতার হাতে ফ্লোর প্ল্যান আর কয়েকটা 3D ছবি। ছবিতে হাঁটা যায় না। রান্নাঘর কত বড়, কোন ঘর থেকে কোন ঘরে যাওয়া যায়, ছবিতে বোঝা যায় না।
একটা নমুনা প্রজেক্ট, পুরোটা ঘুরে দেখুন
বিল্ডিং ঘুরিয়ে ফ্লোর বাছুন। ফ্লোর থেকে ফ্ল্যাটে, ফ্ল্যাট থেকে ঘরের ভেতরে। হেডসেট থাকলে VR-এ।
নমুনা প্রজেক্টআপনার প্রজেক্টও আপনার ক্রেতার ফোনে ঠিক এভাবেই খুলবে।
ডেমো বুক করুনআপনি যা পাবেন
এটার ডেমো এই পেজেই চলছে।
ফ্ল্যাটের ৩৬০ ট্যুর
ফ্ল্যাটের ৬-৮টা জায়গায় দাঁড়িয়ে চারপাশ দেখা: ড্রয়িং, ডাইনিং, বেডরুম, কিচেন, বারান্দা।
ফিনিশ বদল
মার্বেল না কাঠ, ক্রেতা এক ট্যাপে বদলে দেখে।

ক্রেতার জন্য লিংক
WhatsApp-এ পাঠান। দূরের ক্রেতাও নিজের ফোনে ফ্ল্যাট ঘুরে দেখে।
পাইলট নিচ্ছি
এটা আমরা দিতে পারি, পাইলট হিসেবে শুরু করছি।
ওয়াকথ্রু প্রো
নিজের ইচ্ছামতো হেঁটে বেড়ানো। দিন আর রাত। ঘরের মাপ। পছন্দ হলে এক ট্যাপে সেলস টিমকে WhatsApp।
টেবিলের ওপর পুরো বিল্ডিং
ফোনের ক্যামেরায় টেবিলের ওপর ছোট বিল্ডিংটা দেখা, চারপাশ থেকে ঘুরিয়ে দেখা।
রিপোর্ট
কতজন লিংক খুলল, কতক্ষণ দেখল, কে নম্বর দিল।
কেন কাজে লাগে
ক্রেতা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।
সে নিজে ঘুরে দেখে, তাই কল্পনার ওপর ভর করতে হয় না।
দূরের ক্রেতাও দেখে।
লিংক পাঠালেই হয়। সাইটে আসার আগেই ফ্ল্যাটটা চেনা হয়ে যায়।
যা দেখাই, আপনার ফিনিশ তালিকা ধরে।
তালিকার বাইরের জিনিসে লেখা থাকে "সাজানোর জন্য দেখানো"।
হেডসেট কিনতে হয় না।
ফোন, ট্যাব আর ল্যাপটপেই পুরোটা চলে।
কাজ হয় ৩ স্টেপে
ড্রয়িং আর ফিনিশ তালিকা দিন।
যা আছে তা-ই দিয়ে শুরু।
আমরা ঘরগুলো 3D-তে বানাই।
আপনি দেখে ঠিক করেন।
লিংক পান।
সেলস টিম ফোনে, ট্যাবে বা টিভিতে দেখায়।
একটাই লিংক, সব স্ক্রিনে
অ্যাপ নামাতে হয় না। WhatsApp-এ লিংক পাঠালেই খোলে।
- ফোন
- ট্যাব
- ল্যাপটপ বা টিভি
- VR হেডসেট

কাজটা আমাদের নিজের টিমের
ছবির এই বেডরুমটা আমাদের টিমের বানানো, কেনা ছবি নয়।
একটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার জন্য VR ট্রেনিং বানাচ্ছে এই টিম।
বিক্রি কত বাড়বে, সেই সংখ্যা আমরা বানিয়ে বলি না। পাইলটে মেপে দেখাই।
এখনই দেখুনপ্রশ্নোত্তর
আমাদের তো ভিডিও আছে।
ভিডিও ক্রেতা দেখে। এটাতে ক্রেতা নিজে ঘোরে। যেদিকে ইচ্ছা তাকায়, যে ঘরে ইচ্ছা যায়।
আর্কিটেক্টই তো 3D ছবি করে দেয়।
ওটা ছবি, এক জায়গা থেকে এক দিকের। এখানে পুরো ঘর ঘুরে দেখা যায়, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায়।
হেডসেট কিনতে হবে?
না। ফোন আর ট্যাবেই পুরোটা চলে। হেডসেট থাকলে একই লিংক সেখানেও খোলে।
দাম কত?
প্রজেক্টের মাপ দেখে লিখিত কোটেশন দিই। আগে ডেমো দেখুন। চাইলে ছোট একটা পাইলট দিয়ে শুরু করা যায়।
এতে বিক্রি কত বাড়বে?
সংখ্যা বানিয়ে বলব না। পাইলটে মেপে দেখাব: কতজন লিংক খুলল, কতক্ষণ দেখল, কতজন নম্বর দিল।
কত দিনে তৈরি হয়?
ফ্ল্যাটের মাপ আর ঘরের সংখ্যার ওপর। ড্রয়িং দেখে ডেডলাইনসহ লিখে দিই।
যা দেখাচ্ছেন, ফ্ল্যাট কি তেমনই হবে?
আমরা আপনার ফিনিশ তালিকা ধরে বানাই। ফার্নিচার বা পর্দার মতো যা তালিকায় নেই, তার গায়ে লেখা থাকে "সাজানোর জন্য দেখানো"।
কম দামি ফোনে চলবে?
এই পেজের ডেমোটা নিজের ফোনে চালিয়ে দেখুন। আপনার ক্রেতা ঠিক এভাবেই দেখবে।
ডেমো বুক করুন
ফর্মটা দিন। আমাদের টিম ফোন করে সময় ঠিক করবে। ডেমো দেখতে কোনো টাকা লাগে না।
