কেনার আগেই ক্রেতাসোফাটা নিজের ঘরে বসিয়ে দেখুক
নমুনা প্রোডাক্টআপনার প্রোডাক্টও ক্রেতা ঠিক এভাবেই নিজের ঘরে দেখবে।
আপনার ফার্নিচারের 3D মডেল আমরা বানাই। ক্রেতা ফোনের ক্যামেরা চালু করে জিনিসটা নিজের ঘরে আসল মাপে দেখে। যে ফোনে ক্যামেরা-ভিউ চলে না, সেখানে আঙুল দিয়ে 3D-তে ঘুরিয়ে দেখে।
ডেমোতে ক্যামেরা চালু করে দেখুন। আপনার ক্রেতা ঠিক এভাবেই দেখবে।
সমস্যাটা
শোরুমের ছবিতে সোফা সুন্দর লাগে। কিন্তু ক্রেতার প্রশ্ন অন্য। আমার বসার ঘরে এটা ধরবে তো? দেয়ালের রঙের সাথে মানাবে? জানালার পাশে রাখলে হাঁটার জায়গা থাকবে? ছবি দেখে এর উত্তর মেলে না। নিজের ঘরে বসিয়ে দেখলে মেলে।
আপনি যা পাবেন
এটার ডেমো এই পেজেই চলছে।
নিজের ঘরে আসল মাপে
ক্রেতা ফোনের ক্যামেরা চালু করে মেঝেতে জিনিসটা বসায়। চারপাশে হেঁটে দেখে, সরিয়ে দেখে। iPhone-এ আর Google-এর AR সাপোর্ট করে এমন Android ফোনে চলে।
3D-তে ঘুরিয়ে দেখা
যে ফোনে ক্যামেরা-ভিউ চলে না, সেখানে আঙুল দিয়ে ঘুরিয়ে সব দিক দেখে। পেজ ভাঙে না।
ক্রেতার জন্য লিংক
ওয়েবসাইট, Facebook পোস্ট বা WhatsApp-এ লিংক দিন। অ্যাপ নামাতে হয় না।
পাইলট নিচ্ছি
এটা আমরা দিতে পারি, পাইলট হিসেবে শুরু করছি।
শোরুমে QR ট্যাগ
প্রোডাক্টের গায়ে QR। ক্রেতা স্ক্যান করে বাসায় গিয়ে নিজের ঘরে আবার দেখে।
পুরো ক্যাটালগে
ওয়েবসাইটের প্রতিটা প্রোডাক্ট পেজে "নিজের ঘরে দেখুন" বাটন। পাইলটে কয়েকটা প্রোডাক্ট দিয়ে শুরু করি।
কেন কাজে লাগে
মাপ নিয়ে সন্দেহ কমে।
ক্রেতা নিজের ঘরেই দেখে নেয় জিনিসটা ধরবে কি না।
দূরের ক্রেতাও দেখতে পারে।
শোরুমে না এসেও সোফাটা নিজের ঘরে কেমন লাগে, দেখে নেয়।
আপনার ফার্নিচারই দেখানো হয়।
আপনার ছবি আর মাপ ধরে আমরা মডেল বানাই।
অ্যাপ লাগে না।
ফোনের ব্রাউজারেই চলে।
কাজ হয় ৩ স্টেপে
প্রোডাক্টের ছবি আর মাপ দিন।
কয়েকটা দিক থেকে ছবি আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা।
আমরা 3D মডেল বানাই।
আপনি দেখে ঠিক করেন।
লিংক আর QR পান।
ওয়েবসাইটে বসান, পোস্টে দিন, শোরুমে লাগান।
একটাই লিংক, সব স্ক্রিনে
অ্যাপ নামাতে হয় না। WhatsApp-এ লিংক পাঠালেই খোলে।
- ফোন
- ট্যাব
- ল্যাপটপ বা টিভি
- VR হেডসেট

কাজটা আমাদের নিজের টিমের
ছবির এই বেডরুমটা আমাদের টিমের বানানো, কেনা ছবি নয়।
একটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার জন্য VR ট্রেনিং বানাচ্ছে এই টিম।
বিক্রি কত বাড়বে, সেই সংখ্যা আমরা বানিয়ে বলি না। পাইলটে মেপে দেখাই।
এখনই দেখুনপ্রশ্নোত্তর
কোন ফোনে চলে?
iPhone-এ আর Google-এর AR সাপোর্ট করে এমন Android ফোনে ক্যামেরা দিয়ে দেখা যায়। অনেক কমদামি Android ফোনে এটা চলে না। সেসব ফোনে ক্রেতা 3D-তে ঘুরিয়ে দেখে।
Facebook থেকে লিংক খুললে?
Facebook-এর ভেতরের ব্রাউজারে ক্যামেরা-ভিউ খোলে না। তখন Chrome-এ খুলতে হয়, ডেমোতেই সেই বাটন থাকে।
অ্যাপ নামাতে হবে?
না। লিংক খুললেই চলে।
সত্যিই আসল মাপে দেখায়?
আপনার দেওয়া মাপ ধরেই মডেল বানাই। তাই ঘরে যে মাপে দেখায়, জিনিসটা সেই মাপেরই। তবে ফোনের ক্যামেরায় বসানোর সময় মাপ একটু কম বা বেশি দেখাতে পারে। জায়গা যদি একদম টাইট হয়, ফিতা দিয়েও মেপে নিন।
কী কী লাগবে আমাদের কাছ থেকে?
প্রোডাক্টের কয়েকটা দিকের ছবি আর মাপ। 3D ফাইল থাকলে আরো সহজ।
দাম কত?
প্রোডাক্টের সংখ্যা দেখে লিখিত কোটেশন দিই। আগে ডেমো দেখুন।
কত দিনে তৈরি হয়?
প্রোডাক্টের সংখ্যার ওপর। ছবি দেখে ডেডলাইনসহ লিখে দিই।
ঘরের পুরোনো ফার্নিচার সরিয়ে দেখানো যায়?
না। নতুন জিনিসটা ঘরের খালি জায়গায় বসিয়ে দেখা যায়।
ডেমো বুক করুন
ফর্মটা দিন। আমাদের টিম ফোন করে সময় ঠিক করবে। ডেমো দেখতে কোনো টাকা লাগে না।