বিয়ের ঘোষণা · এনগেজমেন্ট · ফেসবুক পোস্ট
আপনাদের ছবি দিন,
বিয়ের তারিখটা সবাইকে জানানোর কার্ড
দুজনের একটা ছবি দিন। পেইন্টিংয়ের ঢঙে কার্ড: আপনারা দুজন, নিচে বাংলায় দুজনের নাম আর আপনার দেওয়া বিয়ের তারিখ, ফেসবুকে বা ছাপার জন্য। ৫টা নকশা, প্রথম ১টা ফ্রি।
আপনার ছবি থেকে AI দিয়ে বানানো। টাকা দেওয়ার আগে নিজে দেখে নেন।
১টা নকশা ফ্রি বানান
একটা সাধারণ ছবি থেকে, দেয়ালে টাঙানোর মতো জিনিস
প্রথমে ফোনে তোলা ছবি, তারপর ঠিক সেটা থেকে আমাদের ইঞ্জিন যা বানিয়েছে। নিচের বাংলা লেখাটা ছবির অংশ নয়, আলাদা করে টাইপসেট করা, তাই যুক্তাক্ষর ভাঙে না।
নমুনা: কাল্পনিক মানুষ, আমাদের আসল ইঞ্জিনে বানানো। কোনো ক্রেতার ছবি নয়।
আপনার ছবি দিয়ে প্রথম ১টা নকশা ফ্রি বানিয়ে দেখুন। ফ্রিগুলোতে PREVIEW জলছাপ থাকে, টাকা দেওয়ার পর পুরো সেট জলছাপ ছাড়া। আপনারটা শুরু করুন ↓
আপনাদের ছবি দিন,
দুজনের একসাথে একটা ছবি; আলাদা ছবি থাকলে দুটোই দিন, আমরা পাশাপাশি এনে দেব। অ্যাকাউন্ট নেই, কার্ড নেই।
প্রথম ১টা নকশা ফ্রি, কয়েক ঘণ্টায়
আপনার ছবি থেকে AI দিয়ে বানানো, ছবির নিচের দিকে বাংলা লেখা। লিংক যাবে SMS আর ইমেইলে।
পছন্দ হলে বাকিটা
বাকি ৪টা নকশা ছাপার উপযোগী মাপে, জলছাপ ছাড়া: ৩ দিনে, বা এক্সপ্রেসে ৮ ঘণ্টায়।
একই ছবি থেকে আরও যা বানানো যায়
একই সিস্টেম, একই “আগে দেখুন, তারপর টাকা” নিয়ম, শুধু জিনিসটা আলাদা।




যা জেনে রাখা ভালো
বিয়ের গল্প-কার্ডের সাথে পার্থক্য কী?
সেভ-দ্য-ডেট বিয়ের আগের ঘোষণা: আপনারা দুজন, নিচে নাম আর তারিখ, যাতে সবাই দিনটা আগে থেকে জানে। বিয়ের গল্প-কার্ড বিয়ের পরের স্মৃতি, বিয়ের সাজে পেইন্টিংয়ের ঢঙে পোর্ট্রেট।
কার্ডে কী কী লেখা থাকবে?
দুটো লাইন: দুজনের নাম, আর তার নিচে আপনার দেওয়া তারিখ। ভেন্যু, সময় বা পুরো দাওয়াতের লেখা এতে বসে না। তারিখ বাংলায় বা ইংরেজিতে, যেভাবে লিখবেন সেভাবেই বসবে; আমরা নিজে থেকে কিছু বসাই না।
ফেসবুকে দেওয়া আর ছাপানো, দুটোই চলবে?
চলবে। ২:৩ মাপের ছাপার উপযোগী ছবি আসে, তাই ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ বা A4 পর্যন্ত ছাপা, সবেতেই পরিষ্কার দেখায়।
মুখ কতটা মিলবে?
চুল, গায়ের রং আর মুখের গড়ন ধরে AI দিয়ে বানানো হয়; এটা ইলাস্ট্রেশন, হুবহু ফটো নয়। সেজন্যই প্রথম নকশাটা ফ্রি: মিল পছন্দ না হলে কিছুই দিতে হবে না।
ছবিটা কোথায় থাকে?
প্রাইভেট স্টোরেজে, শুধু আপনাদের কাজের জন্য, ৩০ দিন পর আমাদের সুরক্ষিত আর্কাইভে সরিয়ে রাখা হয়, শুধু PretendMind টিম দেখতে পারে। কোথাও প্রকাশ হয় না, নমুনা হিসেবেও না।

