জন্মদিন · অফিসের বিদায় · নিজের জন্য
আপনার ছবি দিন —
আপনাকেই বানিয়ে দিই দোকানে ঝোলানো অ্যাকশন ফিগার
একটা ছবি দিন — প্যাকেট-করা খেলনার বক্স, ভেতরে আপনি, পাশে আপনার জিনিসপত্র, উপরে বড় বাংলায় আপনার নাম। ৬টা ডিজাইন, প্রথম ২টা ফ্রি।
আপনার ছবি থেকে AI দিয়ে বানানো — টাকা দেওয়ার আগে নিজে দেখে নেন।
২টা ডিজাইন ফ্রি বানান
এটা নতুন — তাই এখনো নমুনা টাঙানো হয়নি। ২টা ডিজাইন ফ্রি বানিয়ে দেখে নিন, পছন্দ না হলে কিছুই দিতে হবে না।
ছবি দিন — ১ মিনিট
মুখ স্পষ্ট এমন ছবি আর কয়েকটা কথা — কী চান সেটা লিখে দিন। অ্যাকাউন্ট নেই, কার্ড নেই।
২টা ডিজাইন ফ্রি — কয়েক ঘণ্টায়
আপনার ছবি থেকে প্রথম ২টা বানিয়ে পাঠাই। লিংক যাবে SMS আর ইমেইলে।
পছন্দ হলে বাকিটা
বাকি ৪টা ডিজাইন ছাপার উপযোগী মাপে — ৩ দিনে, বা এক্সপ্রেসে ৮ ঘণ্টায়।
একই ছবি থেকে আরও যা বানানো যায়
একই সিস্টেম, একই “আগে দেখুন, তারপর টাকা” নিয়ম — শুধু জিনিসটা আলাদা।














যা জেনে রাখা ভালো
এটা কি কোনো ব্র্যান্ডের নকল?
না। বক্স, লেখা, রং — সবই আমাদের নিজের নকশা। কোনো খেলনা কোম্পানির নাম, লোগো বা প্যাকেট আমরা নকল করি না, অনুরোধ করলেও করব না।
ছাপিয়ে ফ্রেম করা যাবে?
যাবে। ছবিগুলো ছাপার উপযোগী মাপে দেওয়া হয়, তাই A4 বা তার ছোট ফ্রেমে ঝকঝকে আসে।
মুখ কতটা মিলবে?
চুল, দাড়ি, চশমা, মুখের গড়ন ধরা হয় — তবে এটা খেলনার ভঙ্গিতে, হুবহু ছবি নয়। সেজন্যই প্রথম ২টা আগে দেখানো হয়।
ছবিটা কোথায় থাকে?
শুধু আপনার কাজটা করতে, প্রাইভেট স্টোরেজে — ৩০ দিন পর মুছে যায়।