মূল কন্টেন্টে যান
pretendmind
সার্ভিসশিখুনপ্রকল্পব্লগ
সার্ভিস/ডেটা ও ডকুমেন্ট/শুধু আপনার ডকুমেন্ট থেকে…

শুধু আপনার ডকুমেন্ট থেকে উত্তর দেয়, প্রতিটার পাশে সূত্র — NotebookLM দিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সেটআপ

WhatsApp Facebook
PMpretendmind
নতুন সার্ভিস
শুধু আপনার ডকুমেন্ট থেকে উত্তর দেয়, প্রতিটার পাশে সূত্র — NotebookLM দিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সেটআপ

এই সার্ভিস সম্পর্কে

আপনার PDF, রিপোর্ট, নীতিমালা আর প্রপোজাল দিয়ে NotebookLM-এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সাজিয়ে দিই। সে উত্তর দেয় শুধু ওই ডকুমেন্ট থেকে, প্রতি দাবির পাশে সূত্রসহ। ChatGPT-কে অফিসের ছুটির নীতি বা ডোনারের গাইডলাইন নিয়ে জিজ্ঞেস করলে সে আত্মবিশ্বাসের সাথে একটা উত্তর দেয়। সেটা আপনার ডকুমেন্ট থেকে এলো নাকি বানানো, বোঝার উপায় থাকে না — আর রিপোর্ট বা ক্লায়েন্টের কাগজে একটা বানানো তথ্যই যথেষ্ট বিপদ। অথচ আসল উত্তরটা আপনার কাছেই আছে, ফাইলের পাহাড়ে: বিশটা PDF, তিন ভার্সনের SOP, গত বছরের প্রপোজাল। নতুন কেউ এলে সিনিয়রকে জিজ্ঞেস করে, আর সিনিয়রের দিন যায় একই উত্তর বারবার দিতে। ◆ কী করে দিই Google-এর NotebookLM এমন একটা AI যেটা শুধু আপনার দেওয়া সোর্স থেকে উত্তর দেয়, আর উত্তর সোর্সে না থাকলে সেটাই বলে। আমরা আপনার ফাইল বাছাই করি, ডুপ্লিকেট আর পুরোনো ভার্সন আলাদা করি, বিষয় ধরে নোটবুকে সাজাই, নির্দেশনা লিখি, তারপর আপনার আসল প্রশ্ন দিয়ে টেস্ট করি — প্রতিটা উত্তরের সাইটেশন খুলে মিলিয়ে দেখি। সাথে প্রতিটা নোটবুকের একটা সোর্স-বাঁধা ব্রিফিং: ৭টা মূল তথ্য সাইটেশনসহ, সোর্সগুলো কোথায় একমত আর কোথায় নয়, কোন প্রশ্নের উত্তর সোর্সে নেই, আর ১০ লাইনের সারাংশ। পদ্ধতিটা সাব্বির আহমেদের বই “আমি যেভাবে AI চালাই”-এর দশম অধ্যায়ের। ◆ তিনটা প্যাকেজ একটি — এক বিষয়ের একটা নোটবুক, ২০টি সোর্স পর্যন্ত। তিনটি — তিন বিষয়ে তিনটা নোটবুক, কোন ফাইল কোথায় তার সোর্স-ম্যাপ, আর ৫ জন পর্যন্ত শেয়ারিং। পাঁচটি — টিমের জন্য পাঁচটা নোটবুক, যেখানে দুই ডকুমেন্ট দুই রকম কথা বলে তার তালিকা, নতুন কর্মীর ৫০ প্রশ্নের প্রশ্ন-ব্যাংক, আর এক ঘণ্টার ট্রেনিং। ◆ কাদের জন্য NGO ও প্রজেক্ট টিম, যাদের ডোনার গাইডলাইন আর পুরোনো প্রপোজাল বারবার ঘাঁটতে হয়; কোম্পানি, যাদের SOP, এইচআর নীতি আর প্রোডাক্ট ডকুমেন্ট আছে কিন্তু দরকারের সময় কেউ খুঁজে পায় না; আর গবেষক, আইনজীবী বা কনসালট্যান্ট, যাঁদের দশ-পনেরোটা রিপোর্ট মিলিয়ে পড়তে হয়। এটা নতুন কিছু লেখে না, ডকুমেন্টে যা আছে সেটাই খুঁজে দেয়; আপনার ঢঙে লেখা চাইলে সেটা আলাদা গিগ — “কাস্টম GPT / ডিজিটাল আমি”। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার সোর্সের বাইরে যায় না মানে সোর্সের ভুলও ধরে না। পুরোনো নীতিমালা নোটবুকে থাকলে পুরোনো উত্তরই আসবে, সাইটেশনসহ। তাই কোন ফাইল থাকবে সেই সিদ্ধান্ত আপনার; আমরা সন্দেহজনক ফাইল চিহ্নিত করি, নিজে থেকে বাদ দিই না। বিজয়/SutonnyMJ ফন্টের পুরোনো PDF আর স্ক্যান করা কাগজ থেকে লেখা ঠিকমতো পড়া যায় না; কোনগুলো এমন, প্রথম দিনেই জানাই। NotebookLM চলে আপনার নিজের Google অ্যাকাউন্টে, বিনামূল্যের প্ল্যানে সীমা আছে; বেশি লাগলে পেইড প্ল্যান আপনার নামে, আমাদের ফি-র বাইরে। এটা ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও নোটবুক আপনার হাতেই থাকে। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর Drive ফোল্ডারে ফাইল দেবেন, আর লিখবেন আপনার টিম সবচেয়ে বেশি কী জানতে চায় — ১০টা আসল প্রশ্ন। নিজের অ্যাকাউন্টে নোটবুক খুলে আমাদের এডিটর হিসেবে যোগ করবেন; পাসওয়ার্ড কখনো চাই না। তারপর নোটবুক, টেস্ট, ব্রিফিং, হ্যান্ডওভার — শেষে আমাদের অ্যাক্সেস সরিয়ে দেবেন।

সাধারণ জিজ্ঞাসা

আমাকে কী কী দিতে হবে?

তিনটা জিনিস। এক, ফাইলগুলো — একটা Google Drive ফোল্ডারে রেখে শেয়ার করলেই হয়; PDF, Google Doc, ওয়েবসাইট বা ইউটিউব লিংক, অডিও সব চলে। দুই, আপনি বা আপনার টিম এই ডকুমেন্ট থেকে সবচেয়ে বেশি কী জানতে চান, এমন ১০টা আসল প্রশ্ন — টেস্ট এগুলো দিয়েই হয়। তিন, একটা Google অ্যাকাউন্ট, যেখানে আপনি খালি নোটবুক খুলে আমাদের এডিটর হিসেবে যোগ করবেন। ধাপগুলো লিখে দিই; আপনার পাসওয়ার্ড কখনো চাই না।

কত সময় লাগে?

একটি নোটবুক ২ দিন, তিনটি ৪ দিন, পাঁচটি ৬ দিন — আর হিসাব শুরু হয় ফাইল, ১০টা প্রশ্ন আর নোটবুকের এডিটর-অ্যাক্সেস হাতে পাওয়ার পর থেকে, অর্ডারের মুহূর্ত থেকে নয়। তাড়া থাকলে অর্ডারের সময় দ্রুত ডেলিভারি অপশনটা নিন: ১, ২ বা ৪ দিনে। স্ক্যান বা বিজয়-ফন্টের ফাইল অনেক বেশি হলে প্রথম দিনেই জানাই সেটা সময়ে কী প্রভাব ফেলবে, যাতে শেষ দিনে চমক না থাকে।

ChatGPT-তে ফাইল দিলেই তো হয় — এটা আলাদা কীসে?

ChatGPT ফাইল পড়ে, কিন্তু নিজের সাধারণ জ্ঞান মিশিয়েও উত্তর দিতে পারে, আর কোন কথা ফাইলের কোথা থেকে এলো সবসময় দেখায় না। NotebookLM উত্তর দেয় শুধু আপনার সোর্স থেকে; প্রতিটা দাবির পাশে সাইটেশন থাকে, ক্লিক করলে ডকুমেন্টের ঠিক ওই অংশটা খোলে, আর সোর্সে না থাকলে সোজা বলে দেয় নেই। বিশটা ফাইল, টিমের সবাই একই জায়গায় প্রশ্ন করবে, আর উত্তর যাচাই করা জরুরি — এমন ক্ষেত্রেই এর আসল কাজ।

এটা কি কখনো ভুল বলবে?

পারে, আর সেটা আগে জেনে রাখা ভালো। ভুল আসে তিনভাবে: সোর্সেই ভুল বা পুরোনো তথ্য থাকলে সেটাই সাইটেশনসহ বলবে; জটিল টেবিল বা স্ক্যান করা পাতা ভুল পড়তে পারে; আর প্রশ্ন অস্পষ্ট হলে কাছাকাছি কিন্তু ভুল অংশ ধরতে পারে। সুবিধা হলো প্রতিটা উত্তরের সাইটেশন এক ক্লিকে মিলিয়ে দেখা যায়। টেস্টে যেসব প্রশ্নে উত্তর ভুল বা অসম্পূর্ণ এসেছে, সেগুলো লুকাই না, কারণসহ জানাই। টাকা, আইন বা নীতির সিদ্ধান্তের আগে সাইটেশন খুলে দেখে নেবেন।

বাংলা ডকুমেন্টে কাজ করে?

ইউনিকোডে লেখা বাংলা ডকুমেন্ট — যেমন Google Doc, বা এখনকার বেশিরভাগ Word ফাইল থেকে বানানো PDF — থেকে বাংলায় প্রশ্ন করা আর বাংলায় উত্তর পাওয়া দুটোই চলে। সমস্যা হয় বিজয়/SutonnyMJ ফন্টের পুরোনো PDF-এ, যেখানে লেখা ভেতরে ভাঙা অক্ষর হয়ে থাকে, আর স্ক্যান করা বা ছবি-তোলা কাগজে। প্রথম দিনেই এমন ফাইল আলাদা করে জানাই; চাইলে অ্যাড-অন থেকে ৩০ পাতা পর্যন্ত ইউনিকোডে রূপান্তর করে দিই। হাতের লেখা কাগজ এই কাজের জন্য নয়।

আপনাদের ফি ছাড়া আর কোনো খরচ আছে?

NotebookLM একটা সাধারণ Google অ্যাকাউন্টে বিনামূল্যে চলে, তবে নোটবুক-প্রতি সোর্সের সংখ্যা আর দৈনিক ব্যবহারে সীমা আছে। বেশি সোর্স বা বড় টিম হলে Google-এর পেইড প্ল্যান লাগতে পারে, আর অফিসের Google Workspace হলে অ্যাডমিনকে NotebookLM চালু করে দিতে হয়। এসব আপনার নামে, আমাদের ফি-র বাইরে — ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও নোটবুক আপনার হাতেই থাকে। Google সীমা ও দাম মাঝেমধ্যে বদলায়, তাই অর্ডারের পর আপনার ক্ষেত্রে কী লাগবে লিখে জানাই।

গোপনীয় ফাইল বা অন্যের বই দিলে কী হবে?

নোটবুক ও ফাইল থাকে আপনার নিজের Google অ্যাকাউন্টে; আমরা কাজের সময় এডিটর হিসেবে ঢুকি, হ্যান্ডওভারের পর আপনি সরিয়ে দেন, আর রূপান্তরের জন্য যা ডাউনলোড করেছিলাম ৭ দিনের মধ্যে মুছে ফেলি। অফিসের নীতিতে ক্লাউডে ফাইল তোলা নিষেধ হলে এই গিগ নেবেন না। NID, ব্যাংক তথ্য, পাসওয়ার্ড বা কারও ব্যক্তিগত তথ্যের ফাইল নোটবুকে তুলি না। আর পাইরেটেড বই বা অন্যের কোর্স দিয়ে নোটবুক বানিয়ে শেয়ার বা বিক্রির কাজ করি না — যে ফাইল ব্যবহারের অধিকার আপনার নেই, সেটা ওঠে না।

কারা এটা নেবেন না?

যাঁদের ডকুমেন্ট দুই-চার পাতার — ChatGPT-তে সরাসরি দিলেই চলবে। যাঁরা ইন্টারনেট বা আজকের খবর থেকে উত্তর চান — এটা শুধু দেওয়া সোর্স জানে। যাঁরা চান AI নতুন পোস্ট বা ইমেইল লিখুক — সেটা “কাস্টম GPT / ডিজিটাল আমি” গিগ। যাঁরা কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়ার বট চান — সেটা মেসেঞ্জার বা WhatsApp চ্যাটবট গিগ। আর যাঁদের জ্ঞান এখনো কাগজে নয়, মানুষের মাথায় — আগে সেটা লিখতে হবে; ভয়েস থেকে SOP লেখার আলাদা গিগ আছে।

রিভিশনে কী কী ধরা হয়?

রিভিশন মানে তৈরি জিনিসটা আপনার কাজের মতো করে ঠিক করা: নোটবুকের ভাগ বদলানো, নির্দেশনা নতুন করে লেখা (যেমন উত্তর ছোট চাই, বা সবসময় বাংলায়), অন্য দিকে ফোকাস করে ব্রিফিং আবার বানানো, প্যাকেজের সোর্স-সীমার ভেতরে ফাইল বদলানো। তিন প্যাকেজে যথাক্রমে ১, ২ ও ৩টি রিভিশন। প্যাকেজের বাইরের নতুন নোটবুক বা বাড়তি সোর্স রিভিশনে পড়ে না, সেগুলো অ্যাড-অন; আর আপনার নিজের ডকুমেন্টের ভুল তথ্য শোধরানো আমাদের কাজের বাইরে।

তিনটি — তিন বিষয়ে তিন নোটবুক, সোর্স-ম্যাপসহ৳২,৯৯৯
  • ৪ দিনে ডেলিভারি
  • ২ রিভিশন
  • ৩টি নোটবুক, মোট ৬০টি সোর্স পর্যন্ত
  • একটি প্যাকেজের সব কিছু, প্রতিটি নোটবুকে
  • সোর্স-ম্যাপ শিট: কোন ফাইল কোন নোটবুকে, তারিখ ও ভার্সন
  • প্রতি নোটবুকে ১০টি, মোট ৩০টি প্রশ্নে টেস্ট
  • যেসব প্রশ্নে উত্তর ভুল বা অসম্পূর্ণ এলো, কারণসহ তালিকা
  • ৫ জন পর্যন্ত Google অ্যাকাউন্টে শেয়ারিং সাজানো
  • ৩০ মিনিটের স্ক্রিন-শেয়ার হ্যান্ডওভার
রাশ ডেলিভারি সম্ভব — ২ দিনে (+৳৯৯৯), চেকআউটে বেছে নিন

এক্সট্রা যোগ করা যাবে

  • বাড়তি একটি নোটবুক, ২০টি সোর্স পর্যন্ত+৳৯৯৯
  • স্ক্যান বা বিজয়-ফন্টের বাংলা ফাইল ইউনিকোডে রূপান্তর, ৩০ পাতা পর্যন্ত+৳৭৯৯
  • ৩০ দিন পর রিফ্রেশ: নতুন ফাইল যোগ, পুরোনো ভার্সন সরানো, ব্রিফিং হালনাগাদ+৳৬৯৯

চেকআউটে বেছে নিতে পারবেন

৳২,৯৯৯ এ অর্ডার করুন →
নিরাপদ bKash / SSLCommerz পেমেন্ট
তিনটি — তিন বিষয়ে তিন নোটবুক, সোর্স-ম্যাপসহ
৳২,৯৯৯
অর্ডার করুন →
টাকা প্ল্যাটফর্মে জমা থাকে — কাজ বুঝে পেলে তবেই ছাড় হয় → এখনই উত্তর চাই — Messenger-এ মেসেজ করুন

এই ধরনের আরও সার্ভিস

ফুল ওযেবসাইট কন্টেন্ট আপডেট — SEO ফ্রেন্ডলি লেখা ও রিরাইট SEO ফ্রেন্ডলি
PMpretendmind

ফুল ওযেবসাইট কন্টেন্ট আপডেট — SEO ফ্রেন্ডলি লেখা ও রিরাইট

নতুন ২ দিন
শুরু ৳১,২০০
অ্যাডভান্সড Excel ড্যাশবোর্ড তৈরি — অটোমেটেড রিপোর্ট ও চার্ট ডেটা ড্রিভেন
PMpretendmind

অ্যাডভান্সড Excel ড্যাশবোর্ড তৈরি — অটোমেটেড রিপোর্ট ও চার্ট

নতুন ৩ দিন
শুরু ৳২,০০০
এডিটেবল প্রিমিয়াম প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন — PowerPoint ও Google Slides এডিটেবল
PMpretendmind

এডিটেবল প্রিমিয়াম প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন — PowerPoint ও Google Slides

নতুন ২ দিন
শুরু ৳১,৫০০
শিখে নিন

নিজে শিখে করতে চান?

এই ধরনের কাজ নিজে শিখে করতে চাইলে এই কোর্সগুলো দেখুন — নাকি উপরে অর্ডার করে করিয়ে নেবেন, সিদ্ধান্ত আপনার।

সব কোর্স →
কোর্স
ডেটা ও ডকুমেন্ট·শুরু থেকে

Excel ও Google Sheets দিয়ে ডেটা অটোমেশন

৪টি লেসন
৳৩৯০বিস্তারিত →
pretendmind

কাজ করানো আর কাজ করে আয় — দুটোই সহজ করতে দেশেই তৈরি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।

bKashNagadকার্ড
অ্যাপেই সবচেয়ে সহজ
ডাউনলোড করুনGoogle Play
learningbangladesh71@gmail.com
সার্ভিস
  • চ্যাটবট অটোমেশন
  • AI ভয়েসওভার
  • AI ইমেজ জেনারেশন
  • প্রোমো ভিডিও
  • ওয়েব ও ডিজাইন
  • ছবি থেকে কমিক বই
কোম্পানি
  • আমাদের সম্পর্কে
  • সাহায্য কেন্দ্র
  • ব্লগ
  • ফ্রি টুল
  • যোগাযোগ
  • সব সার্ভিস
  • শিখুন — কোর্স
  • ক্রেতা সুরক্ষা
আয় করুন
  • ফ্রিল্যান্সার হোন
  • সেলার ড্যাশবোর্ড
  • পেমেন্ট ও এসক্রো
  • রেফার করে আয়
  • অ্যাফিলিয়েট প্রোগ্রাম
  • কোর্স বানিয়ে শেখান
আইনি
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • রিফান্ড নীতি
© ২০২৬ pretendmind · সর্বস্বত্ব সংরক্ষিত ·