অ্যানিমেটেড এক্সপ্লেইনার ভিডিও — স্ক্রিপ্ট থেকে মোশন গ্রাফিক্স, ৩০ থেকে ৯০ সেকেন্ডে সার্ভিস বুঝিয়ে দেওয়া

এই সার্ভিস সম্পর্কে
আপনার প্রোডাক্ট কী করে, সেটা ৩০–৯০ সেকেন্ডের অ্যানিমেটেড এক্সপ্লেইনার ভিডিওতে বুঝিয়ে দিই — স্ক্রিপ্ট, ইলাস্ট্রেশন, ভয়েসওভার আর After Effects মোশন গ্রাফিক্সসহ। ওয়েবসাইটে দশ লাইন লেখা আছে, তবু কাস্টমার ইনবক্সে জিজ্ঞেস করে “এটা আসলে কী?” সফটওয়্যার, অ্যাপ, ইনস্যুরেন্স, কোর্স — যা হাতে ধরে দেখানো যায় না, তা বোঝাতে মানুষ পড়ে না, দেখে। এক মিনিটের অ্যানিমেশন সেই কাজটা করে: সমস্যা, সমাধান, কীভাবে কাজ করে, এরপর কী করতে হবে — ক্যামেরা বা শুটিং ছাড়াই। ◆ কী করে দিই আপনার ব্রিফ থেকে স্ক্রিপ্ট লিখি, তারপর প্রতিটা সিনের স্থির ছবি দিয়ে স্টোরিবোর্ড দেখাই — আপনি ঠিক বললে তবেই অ্যানিমেশন শুরু। ইলাস্ট্রেশন, আইকন আর ক্যারেক্টার আপনার ব্র্যান্ডের রঙে; ভয়েসওভার বাংলা বা ইংরেজিতে; মিউজিক আর সাউন্ড ইফেক্ট; শেষে 1080p ফাইল, সাবটাইটেলসহ। অ্যানিমেশনটা After Effects-এ হাতে বানানো — মোশন গ্রাফিক্স এই টিমের পুরোনো শক্তির জায়গা: আমাদের After Effects A–Z কোর্সে ১৩০-এর বেশি লেসন, 2D ক্যারেক্টার রিগিং কোর্স এখনো বিক্রি হয়, AI Driven Motion Graphics Bootcamp-ও আমরাই চালাই। AI লাগে যেখানে সময় বাঁচে: স্ক্রিপ্টের খসড়া, ইলাস্ট্রেশনের বেস, ভয়েস। কোনটা কোথায় লেগেছে, ডেলিভারিতে লিখে দিই। ◆ তিনটা প্যাকেজ ৩০ সেকেন্ড — টেক্সট, আইকন আর শেপ অ্যানিমেশন; সোশ্যাল অ্যাড বা ওয়েবসাইটের হেডারের জন্য। ৬০ সেকেন্ড — কাস্টম ইলাস্ট্রেটেড সিন, একটা সাধারণ ক্যারেক্টার, 16:9 আর 9:16 দুই কাট। ৯০ সেকেন্ড — রিগ করা ক্যারেক্টার, লিপ-সিঙ্ক, স্টোরিবোর্ডের পর অ্যানিমেটিক, তিন ফরম্যাট আর এডিটেবল After Effects ফাইল। ৯০ সেকেন্ডের অর্ডারটা স্কোপড কনসালটেশন + বিল্ড হিসেবে চলে — সিন, স্টাইল, বার্তা কাজ শুরুর আগে লিখে দুজনে মিলিয়ে নিই। ◆ কাদের জন্য সফটওয়্যার বা অ্যাপ যার ফিচার স্ক্রিনশটে বোঝা যায় না; ফিনটেক, ইনস্যুরেন্স, লজিস্টিকসের মতো সার্ভিস যেখানে “কীভাবে কাজ করে” বোঝানোটাই বিক্রির অর্ধেক; কোর্স বা কোচিং প্রোগ্রামের ল্যান্ডিং পেজ; NGO বা প্রজেক্ট যাদের একটা প্রক্রিয়া মানুষকে বোঝাতে হয়। ◆ যা সৎভাবে বলে রাখা দরকার এটা 2D মোশন গ্রাফিক্স — 3D বা সিনেমা-ধাঁচের ক্যারেক্টার অ্যানিমেশন এই দামে হয় না। আসল মানুষ বা AI-জেনারেটেড বাস্তব ফুটেজ চাইলে “AI প্রোডাক্ট প্রোমো ভিডিও” দেখুন; নিজের চেহারায় বলাতে চাইলে “AI প্রেজেন্টার ভিডিও”। ভয়েসওভার AI-র, সেটা ডেলিভারিতে লেখা থাকে; নিজের কণ্ঠ চাইলে রেকর্ড পাঠান, বসিয়ে দিই। আপনার নামে আলাদা টুল বা সাবস্ক্রিপশন সাধারণত লাগে না; নির্দিষ্ট গানের লাইসেন্স বা পেইড ফন্ট চাইলে সেটা আপনার নিজের নামে কেনা হয়, আমাদের ফি-র বাইরে — ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও লাইসেন্সটা আপনার থাকে। ◆ কীভাবে এগোবে অর্ডারের পর একটা ছোট ফর্ম, দরকার হলে ১৫ মিনিটের কল: কাকে বোঝাতে চান, মূল বার্তা কী, ভিডিওটা কোথায় চলবে। তারপর স্ক্রিপ্ট, স্টোরিবোর্ড, আপনার অনুমোদন, ভয়েস, অ্যানিমেশন, প্রথম কাট, রিভিশন, ফাইনাল। স্টোরিবোর্ডে সময় নিন — অ্যানিমেশনের পর স্ক্রিপ্ট বদলানো মানে ভয়েস আর সিন দুটোই আবার, সেটা রিভিশন নয়, নতুন কাজ।
সাধারণ জিজ্ঞাসা
আমাকে কী কী দিতে হবে?
লোগো (PNG বা SVG), ব্র্যান্ডের রঙ আর ফন্ট থাকলে সেগুলো, আর প্রোডাক্ট বা সার্ভিসটা কী করে সেটা পাঁচ লাইনে — নয়তো ওয়েবসাইটের লিংক দিলেও চলে। অ্যাপ হলে কয়েকটা স্ক্রিনশট, কারণ সিনগুলোতে আসল স্ক্রিনের আদল রাখি। কাকে বোঝাতে চান আর ভিডিওটা কোথায় চলবে (ফেসবুক অ্যাড, ওয়েবসাইট, পিচ), এই দুটো জানালে স্ক্রিপ্টের সুর ঠিক হয়। স্ক্রিপ্ট নিজে লিখে থাকলে পাঠান, না থাকলে আমরাই লিখি। পছন্দের কোনো রেফারেন্স ভিডিও থাকলে লিংক দিন, স্টাইল ধরতে সুবিধা হয়।
কত সময় লাগে?
৩০ সেকেন্ড ৪ দিন, ৬০ সেকেন্ড ৭ দিন, ৯০ সেকেন্ড ১০ দিন — আর হিসাবটা শুরু হয় ব্রিফ, লোগো আর ব্র্যান্ড-ফাইল হাতে পাওয়ার পর থেকে, অর্ডারের ক্ষণ থেকে নয়। মাঝখানে স্টোরিবোর্ড অনুমোদনের জন্য আপনার কাছে যায়; সেটা যতদিন আটকে থাকে, ডেলিভারিও ততদিন পেছায়। বাস্তবে সবচেয়ে বেশি সময় যায় স্ক্রিপ্ট আর স্টোরিবোর্ডে একমত হতে, অ্যানিমেশনে নয়। তাড়া থাকলে অর্ডারের সময় দ্রুত ডেলিভারি অপশনটা নিন।
রিভিশনে কী কী পড়ে, কী পড়ে না?
অনুমোদিত স্টোরিবোর্ডের ভেতরে যা কিছু: কোনো সিনের টাইমিং, রঙ, টেক্সট, আইকন বদলানো, একটা মুভমেন্ট অন্যরকম করা, ভয়েসে কোনো শব্দের উচ্চারণ ঠিক করা — এগুলো রিভিশন, প্যাকেজ অনুযায়ী ১, ২ বা ৩ রাউন্ড। স্টোরিবোর্ড অনুমোদনের পর স্ক্রিপ্ট নতুন করে লেখা, নতুন সিন যোগ করা, ভিডিওর দৈর্ঘ্য বাড়ানো বা পুরো স্টাইল বদলানো রিভিশন নয়, নতুন কাজ — সেটার জন্য অ্যাড-অন বা আলাদা হিসাব। এজন্যই স্টোরিবোর্ড ধাপটায় আমরা আপনাকে সময় নিতে বলি।
ভয়েসওভার কি AI? আমার নিজের কণ্ঠ দিতে পারি?
হ্যাঁ, ভয়েসওভার AI দিয়ে বানানো — বাংলা বা ইংরেজি, পুরুষ বা নারী কণ্ঠ, আপনি বেছে নেবেন — আর ডেলিভারির নোটে সেটা AI বলে লেখা থাকে, লুকানো হয় না। নিজের বা আপনার টিমের কারও কণ্ঠ চাইলে ফোনে বা মাইকে স্ক্রিপ্টটা পড়ে রেকর্ড পাঠান, আমরা পরিষ্কার করে অ্যানিমেশনের সাথে বসিয়ে দিই। শুধু ভয়েস দরকার হলে আলাদা গিগ আছে, “AI ভয়েসওভার”। পেশাদার মানুষ ভয়েস আর্টিস্ট আমরা দিই না।
আমার নামে কোনো টুল বা বাড়তি খরচ লাগবে?
সাধারণত না — After Effects, ইলাস্ট্রেশন আর ভয়েসের টুল সব আমাদের, ফি-র ভেতরেই। দুটো ব্যতিক্রম: কোনো নির্দিষ্ট বাণিজ্যিক গান ভিডিওতে চাইলে তার লাইসেন্স, আর কোনো পেইড ফন্ট বা স্টক-ইলাস্ট্রেশন প্যাক চাইলে সেটা — দুটোই আপনার নিজের নামে কেনা হয়, আমাদের ফি-র বাইরে। ইচ্ছাকৃত, যাতে কাল আমাদের সাথে কাজ না করলেও লাইসেন্সটা আপনার হাতে থাকে। ডিফল্টে মিউজিক লাইসেন্সড লাইব্রেরি বা AI-জেনারেটেড, কোনটা ব্যবহার হয়েছে জানিয়ে দিই।
কাদের এটা না নেওয়াই ভালো?
যাদের আসল মানুষের শুটিং বা AI-জেনারেটেড বাস্তব ফুটেজ লাগবে — সেটা “AI প্রোডাক্ট প্রোমো ভিডিও” গিগে। যারা নিজের চেহারায় ক্যামেরার সামনে বলতে চান — “AI প্রেজেন্টার ভিডিও”। যারা 3D বা সিনেমাটিক ক্যারেক্টার অ্যানিমেশন চান — এই দামে হয় না, বলে দিচ্ছি। আর যাদের অফারটা এখনো নিজের কাছেই অস্পষ্ট: ভিডিও বার্তা পরিষ্কার করে না, পরিষ্কার বার্তাকে দেখায়। আগে এক লাইনে ঠিক করুন কাকে কী দেন, তারপর আসুন।
স্ক্রিপ্ট নেই, বাংলা না ইংরেজি — কোনটায় হবে?
স্ক্রিপ্ট না থাকলে ব্রিফ থেকে আমরাই লিখি: সমস্যা, সমাধান, কীভাবে কাজ করে, এরপর কী করতে হবে — এই কাঠামোয়, আপনার দর্শকের ভাষায়। বাংলা, ইংরেজি বা দুটো মেশানো, তিনটাই চলে; ৩০ সেকেন্ডে মোটামুটি ৭০ শব্দ আর ৬০ সেকেন্ডে ১৪০ শব্দ ধরে, তার বেশি হলে দর্শক ধরতে পারে না। একই ভিডিও দুই ভাষায় লাগলে অ্যাড-অন থেকে দ্বিতীয় ভাষার ভার্সন নিন — অ্যানিমেশন একই থাকে, ভয়েস আর সাবটাইটেল বদলায়।
অন্য কোম্পানির ভিডিওর মতো করে দিতে পারবেন?
রেফারেন্স হিসেবে দিন, স্টাইল আর গতি বুঝতে কাজে লাগে। কিন্তু অন্য কারও ভিডিও সিন ধরে ধরে নকল করা, তাদের ক্যারেক্টার বা ব্র্যান্ডের উপাদান ব্যবহার করা, বা তাদের লোগো-রঙে বানানো — এগুলো করি না; ওটা তাদের কাজ, আপনার নয়, আর পরে ঝামেলাও হয়। ভিডিওতে থাকে আপনার নিজের লোগো, আপনার অধিকারভুক্ত ছবি-স্ক্রিনশট, আর আমাদের বানানো ইলাস্ট্রেশন। ফাইনাল ফাইলটার ব্যবহারস্বত্ব আপনার; ৯০ সেকেন্ডে সোর্স ফাইলও আপনার।
এই ধরনের আরও সার্ভিস
দ্রুত ডেলিভারিভিডিও টু রিটেন ট্রান্সক্রিপ্ট — বাংলা ও ইংরেজি, নির্ভুল টাইপিং
ট্রেন্ডিংশর্ট AI প্রোমো ভিডিও — সোশ্যাল মিডিয়া ও রিলসের জন্য
প্রিমিয়াম