ফাউন্ডার্স অর্কেস্ট্রা · ব্যবসার মালিকদের জন্য
আপনি WhatsApp-এ বলবেন,
আপনার AI টিম কাজ করবে
আমরা নিজেদের ব্যবসা WhatsApp থেকেই চালাই, পেছনে কাজ করে একদল AI agent। ঠিক এই সিস্টেমটাই আপনার নিজের কম্পিউটারে বসিয়ে দিই, আর পাশে বসে চালানো শিখিয়ে দিই।
- এক মাসের কাজ, সাধারণত ৪টা সেশন, প্রতিটা ২ ঘণ্টা
- সব চলে আপনার নিজের Mac বা PC আর নিজের অ্যাকাউন্টে
- পাসওয়ার্ড কখনো চাই না, চাবি থাকে আপনার হাতে
অর্কেস্ট্রা মানে কী?
একটা অর্কেস্ট্রায় অনেকজন বাদক থাকে। কেউ বাঁশি বাজায়, কেউ তবলা, কেউ বেহালা। সবাই নিজের অংশটা জানে। সামনে দাঁড়িয়ে থাকেন একজন কন্ডাক্টর। তিনি নিজে কোনো বাজনা বাজান না, কিন্তু কে কখন বাজাবে, কতটা জোরে, সেটা তিনিই ঠিক করেন।
আপনার ব্যবসাতেও ঠিক তাই হবে। আপনি কন্ডাক্টর। AI agent-রা বাদক। আপনি WhatsApp-এ একটা লাইন লেখেন বা একটা voice note দেন, আর যার যে কাজ, সে নিজের অংশটা করে ফেলে।
সেলস ফলো-আপের এজেন্ট
কোন কাস্টমারকে আজ মনে করিয়ে দিতে হবে, কার উত্তর আসেনি, সেটা খুঁজে বের করে মেসেজের খসড়া বানায়।
কনটেন্টের এজেন্ট
পোস্ট, ছোট ভিডিওর স্ক্রিপ্ট, থাম্বনেইলের আইডিয়া, আপনার কথা থেকে বানায়।
রিপোর্টের এজেন্ট
দিন শেষে কী হলো, কী বাকি, এক নজরে পড়ার মতো করে গুছিয়ে দেয়।
হিসাবের এজেন্ট
অ্যাডে কত গেল, কত বিক্রি হলো, ক্যাশ কোথায়, সেটা মিলিয়ে দেখায়।
সবশেষে বাজনাটা কেমন হবে, সেটা আপনিই ঠিক করেন। কিছু পাঠানো, টাকা খরচ বা কিছু মোছার আগে এজেন্ট আপনার একটা “হ্যাঁ” চায়।
আপনার জন্য কী বদলায়
কাজ উধাও হয় না, কাজের ভার সরে যায়। বারবারের কাজ এজেন্টের হাতে, সিদ্ধান্ত আপনার হাতে।
সময়
ফলো-আপ, রিপোর্ট, পোস্ট লেখার মতো রোজকার কাজ এজেন্টরা আগে থেকে গুছিয়ে রাখে। আপনার সময় যায় সিদ্ধান্তে।
টাকার হিসাব
অ্যাডে কত খরচ, কত বিক্রি, ক্যাশ কোথায়: এক জায়গায় দেখেন, আন্দাজে চলতে হয় না।
নিয়ন্ত্রণ
সব চলে আপনার নিজের কম্পিউটার আর অ্যাকাউন্টে। বড় কোনো কাজের আগে এজেন্ট আপনাকে জিজ্ঞেস করে।
একটা দিন কেমন যায়
একটা সাধারণ দিনের ছবি। আপনার ব্যবসায় কাজগুলো আপনার মতো করে সাজানো হবে।
- সকাল
চা খেতে খেতে একটা voice note
“আজ কী কী আছে বলো, আর গতকালের অর্ডারগুলোর আপডেট দাও।” এটুকু বললেই হলো, বাংলাতেই।
- একটু পরে
দিনের ব্রিফ চলে আসে
কোন কাস্টমারকে ফলো-আপ করতে হবে, কোন কাজ আটকে আছে, আজকের পোস্ট কী হবে: সব এক মেসেজে।
- দুপুর
আপনি শুধু “হ্যাঁ” বা “বদলাও” বলেন
এজেন্টরা মেসেজ আর পোস্টের খসড়া বানিয়ে রাখে। আপনি WhatsApp-এ দেখে অনুমতি দেন, বা একটা লাইনে বলেন কী বদলাতে হবে।
- বিকেল
টিমের সাথে তাল মেলানো
টিম-গ্রুপে এজেন্ট চেক-ইন নেয়, কে কোথায় আছে মনে করিয়ে দেয়, আর আপনার ঠিক করা তথ্য থেকে প্রশ্নের উত্তর দেয়।
- সন্ধ্যা
দিনের রিপোর্ট
আজ কী হলো, কী বাকি, কাল কী দিয়ে শুরু: এক নজরে পড়ার মতো একটা রিপোর্ট আসে।
এজেন্ট আসলে কীভাবে কাজ করে
জাদু নয়, একটা সাজানো ব্যবস্থা। সহজ ভাষায় পুরোটা বলি।
কোথায় চলে
আপনার নিজের Mac বা PC-তে, দরকার হলে সাথে একটা ছোট সার্ভারে (VPS), যাতে কম্পিউটার বন্ধ থাকলেও কিছু কাজ চলতে থাকে। সব অ্যাকাউন্ট আপনার নামে।
কী কী ছুঁতে পারে
শুধু সেটুকুই, যেটুকু আপনি সেটআপের সময় অনুমতি দেন। আপনার পুরো ফোন বা পুরো কম্পিউটার নয়।
অনুমতি কীভাবে চায়
কাস্টমারকে মেসেজ পাঠানো, কোথাও পোস্ট করা, টাকা খরচ বা কিছু মোছার আগে এজেন্ট WhatsApp-এ জিজ্ঞেস করে। আপনি “হ্যাঁ” না বললে কাজটা হয় না।
ইন্টারনেট বা AI বন্ধ থাকলে
কাজ থেমে থাকে, হারায় না। লাইন ফিরলে যেখানে ছিল সেখান থেকে চলে। কোনো কাজ আটকে গেলে এজেন্ট আপনাকে জানায়, নিজে থেকে আন্দাজে কিছু করে না।
আপনার ভাষায়
বাংলা, ইংরেজি বা মিশিয়ে, লিখে বা voice note-এ। যেভাবে আপনি টিমকে বলেন, সেভাবেই।
যা বসিয়ে দিই
আমাদের নিজের চালু সিস্টেম থেকে, আপনার দরকার অনুযায়ী বাছাই করে।
WhatsApp কমান্ড সেন্টার
“ব্রিফ দাও” বললেই দিনের ব্রিফ। voice note-এ কাজ দেন, এজেন্ট করে।
সেলস ও সাপোর্ট টিমে এজেন্ট
টিম-গ্রুপে চেক-ইন, ফলো-আপ, আর আপনার ঠিক করা তথ্য থেকে উত্তর।
কনটেন্ট ও অ্যাড
পোস্ট, ভিডিও, থাম্বনেইল; অ্যাড কেমন চলছে, খরচ বনাম বিক্রির রিপোর্ট।
সেকেন্ড ব্রেইন
দৈনিক জার্নাল, খোলা কাজের তালিকা, কার কাছে কী ফলো-আপ বাকি।
এর সাথে
ওয়েবসাইট ও টুল
Claude Code দিয়ে নিজের ওয়েবসাইট বা ছোট টুল বানানো আর ঠিক রাখা।
হিসাব ও রিপোর্ট
বিজ্ঞাপনের টাকা, বিক্রি, ক্যাশ: নিয়মিত রিপোর্ট আপনার WhatsApp-এ।
আপনার ব্যবসায় এটা কেমন দেখাবে
ব্যবসা আলাদা, ঝামেলাও আলাদা। কয়েকটা চেনা ছবি।
শিল্প / কারখানা
রোজকার ঝামেলা
সকাল থেকে ফোন: অর্ডার কোথায়, মালামালের হিসাব, শিফটের আপডেট। আপনি সব জায়গায় নিজেই খোঁজ নেন।
আপনার অর্কেস্ট্রা যা করে
সকালে এক মেসেজে অর্ডার, ডেলিভারি আর আটকে থাকা কাজের তালিকা। বায়ারের ফলো-আপের খসড়া তৈরি থাকে, আপনি দেখে পাঠান।
ট্রেডিং / আমদানি-রপ্তানি
রোজকার ঝামেলা
কোন চালান কোথায়, কার পেমেন্ট বাকি, কোন সাপ্লায়ারকে আবার মনে করাতে হবে: সব মাথায় রাখতে হয়।
আপনার অর্কেস্ট্রা যা করে
চালান আর বাকি পেমেন্টের দৈনিক তালিকা, কাকে কী মনে করাতে হবে তার খসড়া, আর দিন শেষে ক্যাশের ছোট রিপোর্ট।
এজেন্সি
রোজকার ঝামেলা
ক্লায়েন্টের মেসেজ, টিমের কাজ, ডেডলাইন, রিপোর্ট বানানো: দিনের বড় অংশ যায় সমন্বয়ে।
আপনার অর্কেস্ট্রা যা করে
টিম-গ্রুপে প্রতিদিনের চেক-ইন, কোন ক্লায়েন্টের কাজ পিছিয়ে তার সতর্কতা, আর ক্লায়েন্ট-রিপোর্টের প্রথম খসড়া।
কোচিং / শিক্ষা
রোজকার ঝামেলা
ভর্তির প্রশ্ন, ক্লাসের রিমাইন্ডার, পোস্ট, অভিভাবকের মেসেজ: একই প্রশ্নের উত্তর বারবার দিতে হয়।
আপনার অর্কেস্ট্রা যা করে
চেনা প্রশ্নের উত্তর আপনার ঠিক করা তথ্য থেকে, ক্লাস আর ভর্তির পোস্টের খসড়া, আর কে ফলো-আপ পায়নি তার তালিকা।
ই-কমার্স / সার্ভিস
রোজকার ঝামেলা
অর্ডারের মেসেজ, ডেলিভারির খোঁজ, অ্যাড চালানো, রিভিউ: সারাদিন ফোনেই কেটে যায়।
আপনার অর্কেস্ট্রা যা করে
অর্ডার আর ডেলিভারির আপডেট এক জায়গায়, অ্যাডের খরচ বনাম বিক্রির রিপোর্ট, আর পোস্ট ও উত্তরের খসড়া আপনার অনুমতির অপেক্ষায়।
এক মাস কীভাবে চলে
লম্বা মিটিং নেই, জটিল ফর্ম নেই। চার ধাপ।
- ১
আপনার কথা বলুন
voice note বা লেখায় বলুন ব্যবসা কীভাবে চলে, কোথায় সময় যায়। AI কয়েকটা প্রশ্ন করে বুঝে নেয়। চাইলে নিজের একটা ছবি দিন, প্রপোজালের কভার হবে আপনার ছবি দিয়ে।
- ২
আপনার জন্য প্রপোজাল
আপনার ব্যবসার জন্য আলাদা করে লেখা একটা PDF। পাঠানোর আগে আমাদের টিমের একজন মানুষ দেখে নেন।
- ৩
সেশনে বসানো, প্রতিটা ২ ঘণ্টা
আমাদের টিম আপনার সাথে বসে আপনার Mac বা PC আর নিজের অ্যাকাউন্টে সিস্টেম বসায়, হাতে-কলমে শেখায়। অনলাইনে বা সামনাসামনি। শুরু ছোট একটা বুকিংয়ে, বাকিটা সেশন ধরে ধাপে ধাপে।
- ৪
শেষে হ্যান্ডওভার
যা বসানো হলো তার নোট আপনার হাতে। আমাদের দেওয়া সব অ্যাক্সেস সরিয়ে দিই।
আপনার প্রপোজালে যা থাকবে
সবকিছু আপনার জন্য আলাদা করে লেখা, আপনার কথা থেকে।
আপনার ব্যবসা আজ
যা বললেন, তা থেকে আপনার এখনকার ছবি: কোথায় সময় যায়, কোথায় টাকা।
আপনার এজেন্ট-টিম
আপনার জন্য কোন কোন এজেন্ট, প্রত্যেকে কী করবে, WhatsApp-এ কীভাবে বলবেন।
মাসের পরিকল্পনা
কোন সেশনে কী বসবে, কত সেশন লাগবে, আর কেন।
আপনার নিজের সাবস্ক্রিপশন
কোন টুল লাগবে, যেগুলো আপনি নিজের নামে নেবেন।
দাম আর অপশন
অনলাইন আর সামনাসামনি, দুই অপশনের দাম, আপনার দরকার বুঝে। শুরু ছোট একটা বুকিংয়ে, বাকিটা সেশন ধরে ধাপে ধাপে।
কভারে আপনার ছবি
চাইলে নিজের একটা ছবি দিন, প্রপোজালের কভার হবে আপনার ছবি দিয়ে, আমাদের ব্র্যান্ডে।
নিরাপত্তার অঙ্গীকার
আপনার ব্যবসার চাবি আপনার কাছেই থাকে।
- পাসওয়ার্ড কখনো চাই না। লগইন আপনি নিজে করেন।
- কী আর টোকেন আপনার মেশিনেই থাকে। আমাদের কাছে কোনো কপি থাকে না।
- পাঠানো, টাকা বা মোছার কাজে এজেন্ট সবসময় মানুষের অনুমোদন চায়।
- শেষে আমাদের দেওয়া সব অ্যাক্সেস সরিয়ে দিই, হ্যান্ডওভার নোটসহ।
কাদের জন্য
- যাঁরা নিজের ব্যবসা চালান, আর দিনের বড় অংশ যায় ফলো-আপ, রিপোর্ট আর কনটেন্টে
- যাঁরা নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে AI ব্যবহার শিখতে চান
- যাঁদের টিম আর কাস্টমারের সাথে কাজ বেশিরভাগ WhatsApp-এ চলে
কাদের জন্য নয়
- যাঁরা চান অন্য কেউ পুরো ব্যবসা চালিয়ে দিক, নিজে শিখতে চান না
- যাঁরা নির্দিষ্ট আয় বা ফলের নিশ্চয়তা চান: আমরা সেটা দিই না
- যাঁরা নিজের নামে কোনো সাবস্ক্রিপশন নিতে চান না

আমরা নিজেরাই এভাবে চালাই
সাব্বির আহমেদ · প্রতিষ্ঠাতা, pretendmind
আমাদের নিজের ব্যবসাগুলো এভাবেই চলে: WhatsApp থেকে কাজ দেওয়া, এজেন্টরা ব্রিফ, ফলো-আপ, কনটেন্ট আর রিপোর্ট সামলায়, সিদ্ধান্ত নেয় মানুষ।
যা নিজেরা রোজ ব্যবহার করি, সেটাই আপনার দরকার মতো বাছাই করে আপনার কম্পিউটারে বসাই। যা আপনার কাজে লাগবে না, তা বসাই না।
আপনার জন্য প্রপোজাল
চারটা তথ্য দিন। পরের পাতায় আপনার ব্যবসার কথা বলবেন, voice note-এ বা লিখে, আর চাইলে নিজের একটা ছবি দেবেন: প্রপোজালের কভার হবে আপনার ছবি দিয়ে। প্রপোজাল আর প্রথম আলাপে কোনো টাকা লাগে না।
আপনার প্রশ্ন, আমাদের সোজা উত্তর
যা সবাই জানতে চান, ভাগ করে সাজানো।
শুরু করা
আমি টেকনিক্যাল মানুষ না। আমি পারব?
পারবেন। কম্পিউটার আর WhatsApp চালাতে পারলেই যথেষ্ট। কোড লিখতে হবে না। প্রতিটা সেশনে আমরা পাশে থেকে ধাপে ধাপে দেখাই, আর শেষে লেখা নোট দিয়ে যাই।
শুরু করতে আমাকে কী করতে হবে?
নিচের ফর্মে চারটা তথ্য দিন। তারপর voice note-এ বা লিখে আপনার ব্যবসার কথা বলুন। আমাদের AI কয়েকটা প্রশ্ন করবে, তারপর আপনার জন্য প্রপোজাল তৈরি হবে।
বাংলায় voice note দিলে বুঝবে?
বুঝবে। বাংলা, ইংরেজি বা মিশিয়ে, যেভাবে আপনি সহজে বলেন। আঞ্চলিক টানেও সমস্যা নেই, না বুঝলে এজেন্ট জিজ্ঞেস করে নেয়।
কী কম্পিউটার লাগবে?
আপনার নিজের Mac বা Windows PC আর ভালো ইন্টারনেট। কিছু কাজ সারাক্ষণ চালু রাখতে একটা ছোট সার্ভার (VPS) লাগতে পারে, সেটা প্রপোজালে আলাদা করে লেখা থাকে।
নিরাপত্তা ও নিয়ন্ত্রণ
আপনারা কি আমার পাসওয়ার্ড চাইবেন?
কখনো না। প্রতিটা লগইন আপনি নিজে করেন। কী আর টোকেন আপনার কম্পিউটারেই থাকে, আমাদের কাছে কোনো কপি থাকে না।
এজেন্ট কি নিজে থেকে পোস্ট করবে বা টাকা পাঠাবে?
না। পোস্ট করা, কাস্টমারকে মেসেজ পাঠানো, টাকা খরচ বা কিছু মোছার আগে এজেন্ট আপনার অনুমতি চায়। আপনি “হ্যাঁ” না বললে কাজটা হয় না।
আমার ব্যবসার তথ্য কোথায় থাকে?
আপনার নিজের কম্পিউটার আর আপনার নিজের অ্যাকাউন্টে। আমরা সেটআপের সময় যা দেখি, শেষে সব অ্যাক্সেস সরিয়ে দিই।
আমার কথা আর রেকর্ডিং কি গোপন থাকবে?
হ্যাঁ। প্রপোজালের জন্য দেওয়া রেকর্ডিং আর লেখা প্রাইভেট স্টোরেজে থাকে, শুধু আপনার প্রপোজাল বানাতে ব্যবহার হয়। কোথাও প্রকাশ করা হয় না।
প্রযুক্তি
ইন্টারনেট বা AI কাজ না করলে কী হয়?
কাজ থেমে থাকে, হারায় না। লাইন ফিরলে আবার চলে। কোনো কাজ আটকে গেলে এজেন্ট আপনাকে জানায়, আন্দাজে কিছু করে না।
কোন কোন টুল ব্যবহার হয়?
যেগুলো আমরা নিজেরা রোজ ব্যবহার করি: WhatsApp, Claude, ChatGPT, দরকার হলে ছবি-ভিডিওর টুল আর একটা ছোট সার্ভার। আপনার জন্য কোনটা লাগবে, প্রপোজালে বাছাই করে লেখা থাকে।
AI ভুল করলে?
করতে পারে, তাই বড় কাজগুলো আপনার অনুমতি ছাড়া হয় না। খসড়া দেখে আপনি ঠিক করে দেন, এজেন্ট পরের বার সেভাবে করে।
এক মাস পর বন্ধ করে দিলে কী হবে?
সিস্টেম আপনার নিজের কম্পিউটার আর অ্যাকাউন্টে, তাই সেটা আপনারই থাকে। চালাতে না চাইলে সাবস্ক্রিপশন বন্ধ করলেই হলো। আমাদের দেওয়া অ্যাক্সেস আগেই সরিয়ে দেওয়া থাকে।
টিম ও কাজ
আমার টিমকে কি আলাদা করে শিখতে হবে?
খুব বেশি না। টিম যেভাবে WhatsApp গ্রুপে কাজ করে, সেভাবেই করবে; এজেন্ট শুধু গ্রুপে চেক-ইন, ফলো-আপ আর উত্তরের কাজ করে। দরকার হলে টিমের জন্য ছোট একটা পরিচিতি সেশনে বুঝিয়ে দিই।
এটা কি আমার কর্মীদের জায়গা নেবে?
লক্ষ্য সেটা নয়। বারবারের কাজগুলো এজেন্ট আগে থেকে গুছিয়ে রাখে, যাতে আপনি আর আপনার টিম মানুষের কাজে বেশি সময় দিতে পারেন।
কয়টা সেশন লাগে?
সাধারণত ৪টা, প্রতিটা ২ ঘণ্টা, এক মাসের মধ্যে। আপনার ব্যবসা দেখে প্রপোজালে কম-বেশি হতে পারে, কারণসহ লেখা থাকে।
অনলাইন না সামনাসামনি?
দুটোই হয়। অনলাইনে ভিডিও কলে স্ক্রিন শেয়ার করে, সামনাসামনি হলে আমাদের টিম আপনার পাশে বসে। কোনটা আপনার জন্য ভালো, প্রপোজাল দেখে ঠিক করবেন।
খরচ ও পেমেন্ট
খরচ কত পড়বে?
দাম প্রপোজালে থাকে, আপনার দরকার বুঝে: কয়টা সেশন, অনলাইন না সামনাসামনি। প্রপোজাল আর প্রথম আলাপে কোনো টাকা লাগে না।
Claude, ChatGPT-এর সাবস্ক্রিপশন কি আপনাদের দামের ভেতরে?
না। এগুলো আপনার নিজের অ্যাকাউন্ট, আপনি নিজের নামে নেন আর সরাসরি প্রদানকারীকে দেন। কোনটা লাগবে, প্রপোজালে লেখা থাকে।
এতে কি নিশ্চিত বিক্রি বা লাভ বাড়বে?
এমন নিশ্চয়তা আমরা দিই না। আমরা সিস্টেম বসাই আর চালানো শেখাই। কতটা কাজে লাগবে, সেটা নির্ভর করে আপনি আর আপনার টিম কতটা ব্যবহার করেন তার ওপর।
পেমেন্ট কীভাবে দেব?
প্রপোজাল পছন্দ হলে আপনার পাতা থেকেই: অনলাইনে, বা সরাসরি bKash বা ব্যাংকে পাঠিয়ে TrxID দিয়ে। কীভাবে আর কখন, প্রপোজালের সাথে লেখা থাকে।
ঢাকার বাইরে থাকলে?
অনলাইন সেশন যেকোনো জায়গা থেকে হয়। সামনাসামনি চাইলে যাতায়াতের খরচ আলাদা, প্রপোজালে লেখা থাকে।